বিটিএফ-এর শীত উপহার ও চিত্রাংকন উৎসব শেষ
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
সংগৃহীত ছবি
নানা আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার শেষ হল ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)-এর শীত উপহার ও চিত্রাংকন উৎসব-২০২১।
ইনার হুইল ক্লাব ও পথের ইশকুলের সহযোগিতায় ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের দিনব্যাপী আয়োজনে স্বপ্নের ছবি আঁকে শিশুরা। তাদের আঁকা চিত্রে উঠে আসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় একমাত্রা ডাচবাংলা একাডেমিতে ফুটবলার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নের কথা ছবিতে ফুটিয়ে তোলে শিশুরা।
ষষ্ঠ শ্রেণীর ছাত্র রিয়াদ আঁকে পুকুরে রাজহাসের সাঁতরে যাওয়ার অনবদ্য দৃশ্য। কেউ কেউ আঁকে কম্পিউটার আর রকেটের চিত্র, কেউ বা ফুটবল হাতে নিয়ে দৌড়ে যবার স্বপ্ন তাদের ছবিতে তুলে ধরে। প্রত্যেকের মুখে একই কথা বাংলদেশকে সামনের দিকে এগিয়ে নেবে তারা। অধিকাংশ শিশু জাতীয় পতাকা আর স্মৃতি সৌধ এঁকে ফুটিয়ে তোলে তাদের দেশপ্রেম।
একাডেমির দেয়াল জুড়ে ঝুলে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বীর শ্রেষ্ঠদের ছবি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীমউদ্দীনে আর সাইজী লালন শাহ’র নামের আবাসিক হলগুলোতে থাকে শিশুরা। অসাধারণ প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিশুদের অধিকংশেরই বাবা-মা নেই।
একাডেমির অধ্যক্ষ দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রত্যেক নাগরিকের জন্ম নিবন্ধন থাকার অধিকার রয়েছে। কিন্তু এসব শিশুদের কোনো জন্ম নিবন্ধনের সুযোগ নেই।’
‘হালুয়াঘাটের একমাত্রা ডাচবাংলা একাডেমিতে প্রবেশ করে এক ধরণের স্বর্গীয় অনুভূতি হয়েছিল।’- ইভেন্টের ভেন্যু নিয়ে এমনই উচ্ছ্বসিত মন্তব্য করেন ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জয়শ্রী জামান।
সকালে শিশুদের পিঠা উৎসব, দুপুরের খাওয়া-দাওয়া ও চিত্রাংকনের পর ইভেন্টের শেষ পর্বে থাকে পুরস্কার বিতরণী। উপহারের হিসেবে ছিল কম্বল, হুডি, মোজা, পেট্রোলিয়াম জেল আর হরলিকস।
এ ছাড়াও শিশুদের চিত্রাংকনের জন্য দেয়া হয় ক্লিপবোর্ড, রং পেন্সিল, পেন্সিল, পেন্সিল শার্পনার আর ইরেজার।
পুরস্কার বিতরণ পর্বে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোরাস আবৃত্তি করে। ৫ বছরের শিশু জিসানের মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা সকলের চোখে অশ্রু সঞ্চার করে। বিজয় দিবসের প্রাক্কালে শিশুরা গেয়ে শোনায় ধর্মনিরপেক্ষতা আর সাম্যের অমর সঙ্গিত ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিষ্টান বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি।’
ব্রাইটার টুমরো ফাউন্ডেশন (বিটিএফ)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাংবাদিক জয়শ্রী জামান, কোষাধ্যক্ষ রুহুল গনি জ্যোতি, একমাত্রা ডাচ বাংলা একাডেমির অধ্যক্ষ কাওসার আহমেদ মানিক, পথের স্কুলের পরিচালক ও ব্রাইটার টুমরো ফাউন্ডেশনের শিশু বিষয়ক সম্পাদক সাকির ইব্রাহিম, সংগঠনের সদস্য বিশিষ্ট কবি জুনান নাশিত এবং বাসস এর সাংবাদিক তাহমিনা ইসলাম তালুকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

