বিতর্কিত পরিস্থিতিতে নুসরাত জাহানকে সমর্থন তসলিমার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৭ জুন ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে গত দুদিন ধরে উত্তাল টলিউডপাড়া। ছয় মাসেরও বেশি সময় ধরে দ্বিতীয় স্বামী নিখিল জৈনের থেকে আলাদা থাকছেন এই নায়িকা। প্রেম করছেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে। একসঙ্গে থাকছেনও। কাজেই ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, নুসরাতের গর্ভের সন্তান নিখিলের নয়, যশের। নিখিলও বলেছেন একই কথা।
একজন সন্তানের পিতা কে, তা সবচেয়ে ভালো জানেন মা। কিন্তু সেই নুসরাতই মুখে কুলুপ এটে রয়েছেন। মা হতে চলার খবর জানালেও প্রকাশ করছেন না সন্তানের পিতৃপরিচয়। এই অবস্থায় নুসরাতকে প্রেম, বিয়ে ও মা হওয়া সম্পর্কে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লম্বা সবক দিলেন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়া বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
শনিবার রাতে নিজের ফেসবুকে তসলিমা লিখেছেন, ‘নুসরাতের খবর বেশ চোখে পড়ছে। তিনি প্রেগনেন্ট। তাঁর স্বামী নিখিল এ ব্যাপারে কিছু জানেন না। দুজন আলাদা থাকছেন ছ’মাস হলো। তবে যশ নামে এক অভিনেতার সঙ্গে অভিনেত্রী নুসরাত প্রেম করছেন। সন্তানের পিতা, মানুষ অনুমান করছে, যশ; নিখিল নয়। খবরটি খবর না গুজব জানি না। এই যদি পরিস্থিতি হয়, তবে নিখিল আর নুসরাতের ডিভোর্স হয়ে যাওয়াই কি ভালো নয়? অচল কোনো সম্পর্ক বাদুড়ের মতো ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না। এতে দু’পক্ষেরই অস্বস্তি।’
‘যখন নুসরাত আর নিখিল বিয়ে করলেন, বেশ আনন্দ পেয়েছিলাম। ঠিক যেমন আনন্দ পেয়েছিলাম সৃজিত আর মিথিলা যখন বিয়ে করেছিলেন। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করি বলে দুই ধর্মের মানুষের মধ্যে বিয়ে হলে খুব স্বাভাবিক কারণেই পুলকিত হই। জাত ধর্ম ইত্যাদি দূর করতে হলে ভিন্ন জাত আর ভিন্ন ধর্মের মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হতে হবে। এতেই হিংসে আর হানাহানিকে হটানো যাবে। কিন্তু এত চোখ জুড়োনো জুটি যে বেশিদিন সুখে থাকবে না কে জানতো!’
‘সেদিন ব্রাত্যর একটি ছবিতে নুসরাতকে দেখলাম। ওটিই নুসরাতের প্রথম কোনো ছবি আমার দেখা। মেয়েটি অনেকটা অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে, অভিনয়ও করে বেশ চমৎকার। নিশ্চয়ই মেয়েটি স্বনির্ভর। আসলে স্বনির্ভর এবং সচেতন হলে, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান যথেষ্ট থাকলে নিজের সন্তানের অভিভাবক নিজেই হওয়া যায়। নিজের সন্তানকে নিজের পরিচয়েই বড় করা যায়। পুরুষের মুখাপেক্ষী হতে হয় না। আসলে নিখিল এবং যশের মধ্যে কী এমন আর পার্থক্য! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই। একজনকে ত্যাগ করে আরেক জনকে বিয়ে করলে খুব যে সুখময় হয়ে ওঠে জীবন তা তো নয়। দ্বিতীয় বিষময় জীবন থেকে বাঁচতে তাহলে কি আবার আরেকটি বিয়ে করতে হবে? তাহলে এ রেসের শেষ হবে না, কাংক্ষিত পুরুষের দেখাও মিলবে না। স্বাধীনচেতা নারীর কাংক্ষিত পুরুষ কল্পনায় থাকে, বাস্তবে নয়।’
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী নুসরাত জাহান যে তিনি মা হতে চলেছেন। কিন্তু সন্তানের পিতা কে তা তিনি জানাননি। তবে সবার ধারণা, এ সন্তানের পিতা যশ দাশগুপ্ত। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে নিয়ে চলছে হাসি তামাশা। শেয়ার করা হচ্ছে নায়িকার নানা রকম ব্যাঙ্গাত্মক মিম।
কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে বিতর্কে থাকা নুসরাত কোনো কিছুরই জবাব দিচ্ছেন না। প্রথমে তিনি বিয়ে করলেন বিক্রম ঘোষ নামে একজনকে। টাকার বিনিময়ে তাকে তালাক দিয়ে বিয়ে করলেন ব্যবসায়ী নিখিল জৈনকে। এবার তাকে ছেড়ে ঘুরে বেড়াচ্ছেন যশ দাশগুপ্তের ভালোবাসার রাজ্যে। তাই নুসরাতের ভক্তদেরই প্রশ্ন, একজন নামি অভিনেত্রী ও সাংসদ হয়ে তিনি কীভাবে জামা কাপড়ের মতো পুরুষ বদলাতে পারেন!
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা









