বিপিএল: রাজার ব্যাটে হাঁফ ছেড়ে বাঁচল খুলনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
মিনিস্টার ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে খুলনার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। শুরুতেই পাঁচ ব্যাটারের বিদায় মাত্র ৩২ রানে। রুবেল হোসেন ও আরাফাত সানির বলে দিশেহারা হয়ে পড়েন মুশফিক-সৌম্যরা।
সৌম্য সরকারকে ১ রানে ফিরতে হয় রুবেল হোসেনের বলে ক্যাচ দিয়ে। তিন নম্বরে ব্যাট করতে নামা জাকের আলী (৫) রান আউট হয়ে ফেরেন সাজঘরে। আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচার ১২ বলে ৬ রান করে ফেরেন আরাফাত সানির বলে ক্যাচ দিয়ে।
upay
বোল্ড হয়ে ফেরা ইয়াসির আলীকে রানের খাতা খুলতে দেননি সানি। দলের বিপাকে মুশফিকুর রহিম ও শেখ মেহেদী খানিক চেষ্টা করলেও বৃথা যায় আজমাতুল্লাহ ওমরজাইয়ের কল্যাণে। দু’জনের ২০ রানের জুটি ভাঙে ১২ রান করা মুশফিকের বোল্ড হয়ে ফিরে আসায়। শেখ মেহেদীকে ১৭ রানে ফেরান কায়েস আহমেদ।
দলীয় ৫৮ রানে ৬ উইকেট হারানোর পর সিকান্দার রাজার ব্যাটে হাঁফ ছেড়ে বাঁচে খুলনা। তার ৫টি চার ও ৪টি ছয়ে ৫০ বলে করা ৬৪ রানের ইনিংসে লড়াই করার পুঁজি পায় খুলনা। শেষ দিকে থিসারা পেরেরার ১২ ও রুয়েল মিয়ার ৮ রানে ৮ উইকেটে ১২৯ রান তোলে খুলনা।
ঢাকার পক্ষে ২টি করে উইকেট নেন আরাফাত সানি ও আজমাতউল্লাহ। ১টি করে উইকেট নেন রুবেল হোসেন, ফজল হক ফারুকি ও কায়েস আহমেদ।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











