বিভেদ ভুলে এক হচ্ছেন অভিষেক-ঐশ্বরিয়া?
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ৯ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল ভাঙন ধরেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সংসারে। ইতিমধ্যে মেয়েকে নিয়ে নাকি স্বামীর বাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে অন্যত্র থাকেন তিনি। এমন খবরও চাউর হয়, শ্বশুর অমিতাভ বচ্চনও তার ছেলের বউয়ের ইনস্টাগ্রাম আইডি আনফলো করে দিয়েছেন।
তবে বিচ্ছেদের জল্পনা অব্যাহত থাকলেও এখনো পর্যন্ত এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পরিবারের কেউই। তবু গত বছরের শেষ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল তাদের নিয়ে চর্চা।
কিন্তু এসব ছাপিয়ে নতুন বছরের শুরুতেই সবাইকে চমকে দেন এই দম্পতি। তাদের একসঙ্গে ‘আর্চিজ’-এর প্রিমিয়ারে, আরাধ্যা বচ্চনের স্কুলের অনুষ্ঠানে দেখা গেছে।
যদিও সেখানে ঐশ্বরিয়া আড়ষ্ট ছিলেন বলে অনেকের দাবি। তবে এবার শ্বশুর অমিতাভ, মেয়ে আরাধ্যা ও স্বামী অভিষেকের সঙ্গে চুটিয়ে আনন্দ করলেন অভিনেত্রী। তা-ও আবার খেলার মাঠে। অভিষেক নিজে ‘জয়পুর পিংক প্যান্থার্স’ কাবাডি দলের মালিক।
৬ জানুয়ারি সর্দার বল্লভভাই পটেল স্টেডিয়ামে স্বামীর কবাডি দলের হয়ে গলা ফাটান ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যা, যোগ্য সঙ্গত করেন শ্বশুর অমিতাভও।
ভারতের পশ্চিমবঙ্গের একটি প্রভাবশালী দৈনিক জানাচ্ছে, গ্যালারির দর্শকের আসনের প্রথমে বসেছেন অভিষেক, পাশে বাবা অমিতাভ। তাঁদের পাশে ঐশ্বরিয়া আর শেষে আরাধ্যা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে যেন স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। যদিও অনেকেই আবার অভিষেকের আঙুলের বিয়ের আংটি আছে কি না, সেই নিয়ে গোয়েন্দাগিরি চালিয়েছেন।
নেতিবাচক মন্তব্য করতে ছাড়েননি কেউ কেউ। তবে কয়েক মাস ধরে যে জল্পনা চলছিল, তারই যেন উত্তর দিল বচ্চন পরিবার। তাঁরা যে একসঙ্গেই আছেন, সে কথাই বুঝিয়ে দিলেন ঐশ্বরিয়া-অভিষেক।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








