বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ৯ নভেম্বর ২০২২ বুধবার
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিটি শিশুকে মানবসম্পদে পরিণত করতে হবে। আর এ জন্য এসব শিশুকে নিজের পরিবারের সদস্য মনে করে সমাজের সবাইকে সরকারের পাশাপাশি যথাযথ অবদান রাখতে হবে।
শামসুল হক টুকু বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) এর উদ্যোগে রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে সাধ্যানুযায়ী প্রত্যক্ষ ভূমিকা পালন করে। স্বাধীনতার অব্যবহিত পরই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ সকল শিশু ও নারী-পুরুষ সবার সমান অধিকার প্রতিষ্ঠায় সংবিধানে কয়েকটি ধারা সংযুক্ত করা হয়।
তিনি আরো বলেন, জাতির পিতার দৌহিত্রী ও শেখ হাসিনার কন্যা সায়মা হোসেন পুতুল অটিজম নিয়ে অসামান্য অবদান রাখায় সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকার শিশুদের অধিকার রক্ষায় ও তাদের মানবসম্পদে পরিণত করতে নানাবিধ ভূমিকা পালন করছে। সরকার বিশ্বাস করে ২০৪১ সালের মাধ্যে উন্নত দেশ গড়তে হলে শিশু-নারী-পুরুষ সবার অবদান রাখা প্রয়োজন।
শামসুল হক টুকু ফিরোজা বারী শিশু হাসপাতালের হিমোফিলিয়া ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ড পরিদর্শণ করেন। এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থার বিষয়ে খবর নেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অনুষ্ঠানের শেষে শিশুদের উৎসাহ প্রদানের লক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টু, বাশিকপের সাধারণ সম্পাদক মনিরুল আলম ও প্রাক্তন রাষ্ট্রদূত মশয়ূদ মান্নান বক্তব্য রাখেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান






