বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ আটে মেরি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ৯ অক্টোবর ২০১৯ বুধবার
থাইল্যান্ডের প্রতিপক্ষকে ৫-০ হারানোর পরে মেরি কম।
ছয় বারের চ্যাম্পিয়ন মেরি কম ফের পদক জয়ের দিকে। রাশিয়ার উলান উদিতে আয়োজিত মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি মঙ্গলবার ৫-০ জিতলেন থাইল্যান্ডের জুটাপাস জিপংয়ের বিরুদ্ধে। তৃতীয় বাছাই মেরি এই জয়ের কারণে পৌঁছে গেলেন শেষ আটে।
এ দিন প্রথম তিন মিনিট দেখে নেওয়ার পরই ম্যাচের দখল নেন মেরি। পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেন তিনি। থাইল্যান্ডের জুটাপাস যথেষ্ট অভিজ্ঞ বক্সার। তিনিও ম্যাচ জেতার জন্য শুরু থেকেই আক্রমণাত্মক ভূমিকা নেন। কিন্তু শেষ পর্যন্ত মেরির সামনে দাঁড়াতে পারেনননি।
বিশ্ব মঞ্চে আরও একটি পদক জেতার জন্য মেরিকে এরপর লড়তে হবে কলম্বিয়ার লোরেনা ভিক্টোরিয়া ভ্যালেন্সিয়ার সঙ্গে। এই খেলাটি হবে আগামীকাল ১০ অক্টোবর। লোরেনাকে কাল বৃহস্পতিবার হারাতে পারলে ৫১ কেজি বিভাগে প্রথম বার পদক জেতার গৌরব অর্জন করবেন মেরি।
লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদকের দিকে এগোলেও হতাশ করলেন সুইটি বোড়ো। ৭৫ কেজি বিভাগে শেষ ষোলোয় আটকে গেলেন তিনি। দ্বিতীয় বাছাই লুসি প্রিসের কাছে হেরে গেলেন। ৩-১ গেমে জিতলেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী লুসি। তবে মেরির মতোই কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় দলের আর এক মেয়ে বক্সার মঞ্জু রানি। তিনি ৪৮ কেজি বিভাগে লড়ছেন।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




