বিশ্ব শিশু দিবস আজ
আপডেট: ১০:২৯ এএম, ৭ অক্টোবর ২০১৩ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : ‘নিশ্চিত হোক শিশু অধিকার/কাটুক সকল অন্ধকার’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব শিশু দিবস। দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করবে। একই সঙ্গে শিশু অধিকার সপ্তাহ শুরু হবে এদিন থেকে। সকালে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৩ উদযাপন উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উপলক্ষে আলাদা আলাদা বানী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার বানীতে বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামীতে বিশ্ব পরিচালনায় নেতৃত্ব দেবে, সভ্যতা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। একথা অনস্বীকার্য যে আজকের শিশু জ্ঞান-বিজ্ঞান ও মুক্ত চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে গড়ে উঠলে আগামী দিনের বিশ্বে তার ইতিবাচক প্রভাব পড়বে। বিশ্ব হয়ে উঠবে সুন্দর ও শান্তিময়। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে মৌলিক অধিকার প্রদানের পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেম ও মানবিক গুণাবলির উম্মেয ঘটাতে হবে। বিশ্বের সকল শিশু নিরাপদে, স্নেহ-মমতায় বেড়ে উঠুক, বিশ্ব শিশু দিবসে এই কামনা করি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বানীতে বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদের অন্যতম অনুস্বাক্ষরকারী দেশ। জাতিসংঘ ১৯৮৯ সনে শিশু অধিকার সনদ ঘোষণার বহু পূর্বেই ১৯৭৪ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন। বর্তমান সরকার আমরা জাতীয় শিশু নীতি ২০১১ প্রণয়ন করেছি। পথশিশু, ঝুঁকিপূর্ণকাজে নিয়োজিত শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতামাতা, পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যন্ত জরুরি। আমি সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সকল সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।’
শিশু অধিকার সম্পর্কে জনগণকে সচেতন করা ও তা বাস্তবায়নে দেশের জনগণের মধ্যে প্রতিশ্রুতি ও প্রত্যয় সৃষ্টি করাই শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য। ১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ শিশু অধিকার সনদ সর্বসম্মতিতে গৃহীত হওয়ার পর থেকে প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার বাংলাদেশসহ নানা দেশে শিশু দিবস পালন করা হচ্ছে।
দেশের মোট জনসংখ্যার বিরাট অংশ শিশু। এই শিশুদের জীবন সুন্দরভাবে গড়ে তোলা প্রতিটি নাগরিকের কর্তব্য। শিশুরা যাতে ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে পারে সেজন্য তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা খুব জরুরি। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতি বছর বাংলাদেশে দিবসটি পালন করা হয়। বিভিন্ন সভা-সেমিনারের মাধ্যমে শিশুদের সমস্যাগুলো চিহ্নিত করা হয়।
এবছর দিবসটি যখন পালন করা হচ্ছে ঠিক সে মুহূর্তে দেশের মোট শিশুর সিংহভাগ তাদের অধিকার থেকে বঞ্চিত। বর্তমান সময় পর্যন্ত দেশে ৫ থেকে ১৭ বছরের শিশুর সংখ্যা ৪ কোটি ২৪ লাখ। এর মধ্যে ৩ কোটি ৩৩ লাখ ৩৩ হাজার শিশু স্কুলে যায়। আর ৫৪ লাখ ৯০ হাজার শিশু স্কুলে যায় না। এদের মধ্যে শিশু শ্রমিকের সংখ্যা ৩১ লাখ ৮০ হাজার।
শহুরে শিশু শ্রমিকের সংখ্যা ৭ লাখ এবং গ্রামীণ শিশু শ্রমিকের সংখ্যা ২৪ লাখ ৭০ হাজার। এদের মধ্যে আবার ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে নিয়োজিত আছে ১২ লাখ ৭০ হাজার শিশু। এসব শিশুর জীবনের কোনো নিরাপত্তা নেই। মৃত্যু ঝুঁকি নিয়ে তারা কাজ করছে ট্যানারি, ব্যাটারি কারখানা, ফ্যাক্টরি ও বিভিন্ন ওয়ার্কশপে।
এসব শিশুর সুন্দর জীবন গড়ার লক্ষ্য নিয়ে সারা দেশে পালন করা হয় শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ।
দিবসের কর্মসূচিঃ
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস এর মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। এছাড়া বিশ্ব শিশু দিবসে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন শিশু সংগঠন।
বিকেল সাড়ে ৪টায় রয়েছে শিশু কল্যাণ পরিষদের (২২/১ তোপখানা রোড) বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে জাতীয় দাবা ফেডারেশনের হলরুমে দিনব্যাপী অনূর্ধ্ব ১৬ দাবা প্রতিযোগীতার আয়োজন করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ। এছাড়া কেন্দ্রীয় খেলাঘর আসর বিকেল সাড়ে তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু অধিকার বিষয়ে সেমিনারের আয়োজন করেছে।
৭ অক্টোবর’২০১৩
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস










