বিশ্বকাপ জেতানোর পরেই শুনলেন বাবার মৃত্যু খবর
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
শিরোপা জিতলেও অধিনায়কের জীবনের গল্পে বোরবারের রাতটা শেষ পর্যন্ত মোড় নিলো ট্র্যাজেডিতে, বিশ্বকাপ জেতানোর খানিক পরেই জানলেন তার বাবা আর পৃথিবীতে নেই। স্পেন ফাইনালে মাঠে নামার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন ওলগা কারমোনার বাবা। শেষবারের মতো মেয়ের উদ্দেশে দেয়া বার্তায় জানিয়ে গিয়েছেন, মেয়ের জন্য গর্বিত তিনি।
যদিও খেলায় প্রভাব পড়ার আশঙ্কায় পুরো দলের কাছে গোপন রাখা হয় সে খবর। অবশ্য মাঠে নিজের কাজটা ঠিকঠাকই করেছেন ওলগা। একমাত্র গোল করে দলকে জিতিয়েছেন। আর তারপরেই তাকে দেয়া হয় বাবার মৃত্যুর সংবাদ। ওলগা কারমোনার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্পেনের ফুটবল ফেডারেশন, ‘এমন গভীর কষ্টের সময়ে ওলগা এবং তার পরিবারের জন্য আমাদের আন্তরিক আলিঙ্গন রইলো। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, তুমি স্প্যানিশ ফুটবলে ইতিহাসের অংশ।
অবাক করা বিষয়, ম্যাচের ২৯তম মিনিটে একমাত্র গোলের পর নিজের জার্সি উঁচিয়ে ‘merchi' শব্দটি দেখান ওলগা। নিজের প্রিয় বন্ধুর সদ্যপ্রয়াত মাকে উৎসর্গ করেছিলেন বিশ্বকাপ ফাইনালের গোল। অথচ, ম্যাচ শেষে তাকে শুনতে হয়েছে নিজের বাবার মৃত্যু সংবাদ।
পরে টুইটারে নিজের পোস্টে ওলগা জানিয়েছেন ‘কোনকিছু না জেনেই খেলা শুরুর আগে আমি আমার স্টার (বিশ্বকাপ জয়ের চিহ্ন) পেয়ে গিয়েছিলাম। বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেই টুইটে তিনি লিখেন, 'আমি জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জনের শক্তি দিয়েছ। আমি জানি তুমি আজ রাতে আমায় দেখছিলেন আর তুমি আমাকে নিয়ে গর্বিত। শান্তিতে ঘুমাও বাবা।
২৩ বছর বয়েসী এই ডিফেন্ডারের বাবার মৃত্যুতে শোক জানিয়েছে তার ক্লাব রিয়াল মাদ্রিদও। ওলগা, তার পরিবার এবং বন্ধুদের জন্য 'ভালোবাসা এবং সমবেদনা' জানিয়েছে ক্লাবটি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











