বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেল মরক্কো
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ৩১ জুলাই ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে মরক্কো। রোববার অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ইবতিসাম জরাইদির একমাত্র গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে মরক্কো।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আফ্রিকান নারী দলটি তাদের অভিষেক ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল। তবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এই বিশ্ব আসরে আজকের এই জয়টি শেষ ষোলোতে যাবার পথটিও উন্মুক্ত করে দিয়েছে মরক্কান নারীদের। একই সঙ্গে এটি হচ্ছে বিশ্ব মঞ্চে মরক্কো নারী দলের প্রথম জয়। হিজাব পড়ে মাঠে নেমে বিশ্বকাপে প্রথম কোনো নারী হিসেবে অংশগ্রহণের মাধ্যমে নতুন এক ইতিহাস গড়েছেন ডিফেন্ডার নুহাইল বেনজিনা।
অ্যাডিলেডে ১৩ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে ফরাসি কোচ রেনাল্ড পেড্রোসকে আনন্দের জোয়ারে ভাসান তার মরোক্কান শিষ্যরা। হানানে আইত এল হাজের ক্রসের বল এগিয়ে গিয়ে দর্শনীয় হেডে জালে জড়ান মরক্কান ফরোয়ার্ড জরাইদি।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলোর মধ্যে র্যাংকিংয়ে নিচের সারিতে থাকা দলগুলোর একটি মরক্কো। বিশ্ব র্যাংকিংয়ে তাদের অবস্থান ৭২তম। যে দলটি হারিয়ে দিয়েছে ১৭তম র্যাংকে থাকা কোরিয়ানদের। যদিও ময়দানি লড়াইয়ে তুলনামূলকভাবে এগিয়ে ছিল মরক্কান নারীরাই। সেই সঙ্গে শুরুতে গোল করেই ম্যাচের লিড নিয়ে নেয় তারা।
শেষদিকে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে আক্রমনভাগের ব্যর্থতায় সমতায় ফেরা হয়নি। ফলে আরও একবার পরাজয় নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়া কোরিয়ান নারীরা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











