বিশ্ববাজারে ‘সর্বনিম্ন’ দরে স্বর্ণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১০ জুলাই ২০২৩ সোমবার
ফাইল ছবি
চলতি জুলাইয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ব্যাপক কমেছে। গত ৪ মাসের মধ্যে যা সর্বনিম্ন। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, গত মে’র শুরুতে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল স্বর্ণের দর। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছিল ২০৭০ ডলারে।
বিশ্ব ইতিহাসে অদ্যাবধি আউন্সপ্রতি স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছে ২০৭৫ ডলারে। ২০২০ সালে এ স্তরে পৌঁছে দুঃসময়ের বন্ধু ধাতুটি। সেই থেকে নিরাপদ আশ্রয় সম্পদের দরপতন ঘটেছে ৭ শতাংশেরও বেশি।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯১০ ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। গত মার্চের পর যা সবচেয়ে কম।
আগামীতে সুদের হার বাড়াতে পারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে দেশটির মুদ্রা ডলারের মান ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে স্বর্ণের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
সম্প্রতি ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আভাস দিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ বছরের বাকি সময় আরও দুইবার সুদের হার বাড়ানো হতে পারে।
এ প্রেক্ষাপটে অর্থনীতিবিদরা বলছেন, চলতি মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়াতে পারে ফেড। আর আসছে নভেম্বরে সমপরিমাণ তা বৃদ্ধি করতে পারে তারা।
এতে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে ডলার। স্বাভাবিকভাবেই ইউএস মুদ্রার মূল্যমান উর্ধ্বগামী হবে। সেই সঙ্গে ব্যবসায়ীদের কাছে বুলিয়নের আবেদন কমবে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির দরপতন ঘটবে।
আপাতত এ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন ব্যবসায়ীরা। ফলে স্বর্ণে বিনিয়োগ কমিছেন তারা। এতে চাপে পড়েছে মূল্যবান ধাতুটি।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে









