বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ৪ আগস্ট ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান আন্দোলন প্রত্যাহার করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
রোববার (৪ আগস্ট) ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ বাতিল করায় এবং উদ্ভূত সহিংস পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংকটে চলমান আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শনিবার (৩ আগস্ট) অনলাইন প্লাটফর্মে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতির সভাপতিত্বে ও মহাসচিবের সঞ্চালনায় একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচিত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় স্কিমে অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল প্রসঙ্গে সন্তোষ প্রকাশ করা হয়।
শিক্ষকদের আরও দুটি দাবি (স্বতন্ত্র পে-স্কেল ও সুপার গ্রেড) পূরণের ইতিবাচক আশ্বাস দেওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি দেশে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সহিংস পরিস্থিতিতে ও রাষ্ট্রীয় সংকটে চলমান আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশ্বাস মোতাবেক স্বতন্ত্র পে-স্কেল এবং সুপার গ্রেডের দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলেও ফেডারেশন আশা প্রকাশ করে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে। এর পর থেকে মানববন্ধন, অর্ধদিবস কর্মবিরতি, স্মারকলিপি দেওয়াসহ নানা কর্মসূচি পালন করেন শিক্ষক ও কর্মকর্তারা। দাবি না মানায় এক পর্যায়ে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যান তারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






