ঢাকা, রবিবার ০৭, জুন ২০২৬ ৭:১৩:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বিসিবির পুরস্কারের টাকা বুঝে পেলেন সাফজয়ী ফুটবলাররা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বছর সেপ্টেম্বর মাসে সাফ টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এতে দেশে ক্রীড়াঙ্গনে বিরাট এক সম্মান বয়ে এনেছিল তারা। তাই চ্যাম্পিয়ন হয়ে দেশে পা দিয়ে সাবিনা খাতুনরা ছাদখোলা বাসে অভ্যর্থনা পেয়েছিল।

এরপর বিভিন্ন জায়গা থেকে নারী দলকে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই তালিকায় বিসিবিও নারী ফুটবলারদের ৫০ লাখ টাকা দিতে চেয়েছিল। তবে গেল ছয় মাস ধরে সেই টাকা বুঝে পাচ্ছিলেন না তারা।

সম্প্রতি এ নিয়ে বাফুফে ও বিসিবি ভিন্ন ভিন্ন মন্তব্য করেন। তবে সব নাটকীয়তার পর শেষ পর্যন্ত টাকা হাতে পেলেন নারী ফুটবলাররা। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিসিবি কার্যালয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের হাত থেকে পুরস্কারের ৫০ লাখ টাকার চেক বুঝে পান সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন, বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু ও বাফুফের মিডিয়া ম্যানেজার নওমি।