বিয়ে বাড়ি যাওয়ার পথে নদীতে বাস, নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ এএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
কেনিয়ার পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে থাকা সেতু পার হওয়ার সময় বাস নদীতে পড়ে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। বাসটি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার (৪ ডিসেম্বর) দেশটির রাজধানী নাইরোবি থেকে ২০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির কিতুই কাউন্টির এনজিউ নদীতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গভর্নর চ্যারিটি এনগিলু এক টুইট বার্তায় জানান এ তথ্য। তিনি বলেন, একটি মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ি আমরা। এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আরও মরদেহ থাকতে পারে বাসের ভেতরে। বাসটি ডুবে যাওয়ার পর সেখান থেকে চার শিশুসহ ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পূর্ব আফ্রিকার এ দেশটির বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক হারে ভারি বৃষ্টিপাত হয় গত সপ্তাহে। এতে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
কেনিয়া রেডক্রস ও নিরাপত্তা সংস্থাগুলো সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি বাসটিতে কতজন যাত্রী ছিলেন।
দেশটির ডেপুটি প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন।
সূত্র: এএফপি, এনডিটিভি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক