বিয়ে বাড়িতে নাচতে কত টাকা নেন বলিউড তারকারা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মতো বলিউডের অভিনয়শিল্পীরাও সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টে পারফর্ম করে থাকেন। বলিউড বাদশা শাহরুখ খানও অর্থের প্রয়োজনে নিয়মিত বিয়ে বাড়িতে নাচতেন। অনেক দিন ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে দেখা যায়নি তাকে। গত সেপ্টেম্বরে এর কারণ ব্যাখ্যা করে শাহরুখ খান বলেন, “আগে আমি মেয়ের জামাইয়ের বয়সে ছিলাম, এখন শ্বশুর হওয়ার বয়সে আছি।”
কয়েক দিন আগে সেই শাহরুখ খানই বিয়ে বাড়িতে নেচে আলোচনার জন্ম দিয়েছেন। শাহরুখ ছাড়াও এ মঞ্চে নাচতে দেখা যায়— নোরা ফাতেহি, কার্তিক আরিয়ান, সারা আলী খানের মতো বলিউড তারকাদের। কিন্তু বিয়ে বাড়ি বা ব্যক্তিগত অনুষ্ঠানে নাচতে এসব তারকারা কত টাকা নিয়ে থাকেন?
শাহরুখ খান
কয়েক দিন আগে দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানে ‘ঝুম জো পাঠান’ ‘প্রীতি উইমেন’-এর মতো জনপ্রিয় গানের সঙ্গে নেচে মঞ্চ মাত করেন তিনি। কালো রঙের গলাবন্ধ পোশাক ও সানগ্লাসে আইকনিক স্টেপে মন জয় করেন অতিথিদের। এ অনুষ্ঠানে পারফর্ম করতে ৮ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৩০ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নেন শাহরুখ খান।
নোরা ফাতেহি
বলিউড অভিনেত্রী-ড্যান্সার নোরা ফাতেহি। কেবল আইটেম গানে পারফর্ম করেই জনপ্রিয় হওয়া যায়, তার সবচেয়ে ভালো উদাহরণ তিনি। মরোক্কান-কানাডিয়ান সুন্দরী নোরা ফাতেহি বেশ কিছু জনপ্রিয় গানে কোমর দুলিয়ে নজর কাড়েন। এ তালিকায় রয়েছে— ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’ প্রভৃতি। বিয়ে বাড়িতে পারফর্ম করে থাকেন এই অভিনেত্রীও। বিয়ে বাড়িতে তাকে নাচাতে হলে ব্যয় করতে হয় ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮২ লাখ টাকার বেশি)।
কার্তিক আরিয়ান
জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। বর্তমানে ক্যারিয়ারের তুঙ্গে অবস্থান করছেন। তাকে ‘রাইজিং সুপারস্টার’ বলা হয়। কার্তিকও বিয়ে বাড়ির পাশাপাশি ব্যক্তিগত নানা অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। এজন্য তাকে দিতে হয় দেড় কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১১ লাখ টাকার বেশি)।
সারা আলী খান
সাইফ আলী খান-অমৃতা খান দম্পতির কন্যা সারা আলী খান। বাবা-মায়ের পথ অনুসরণ বেশ আগে বলিউডে পা রেখেছেন। বেশ কিছু ব্যবসাসফল সিনেমাও উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত অনুষ্ঠানেও পারফর্ম করে থাকেন তিনি। দিল্লির যে বিয়ের অনুষ্ঠানে শাহরুখ পারফর্ম করেন, সেখানেও নেচেছেন সারা। এজন্য ব্যয় করতে হয়েছে ১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪১ লাখ টাকার বেশি)।
তথ্যসূত্র: সিয়াসাত ডটকম
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা










