বুড়িগঙ্গা তীরে আরও সাতশ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৬ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)- এর চতুর্থ পর্যায়ের সাত দিনের উচ্ছেদ অভিযানে বুড়িগঙ্গা তীরের আরও সাত শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। উদ্ধার হয়েছে নদী তীরভূমির সাড়ে ১৭ একরের বেশি জায়গা।
সোমবার শ্যামপুর লঞ্চঘাটের পশ্চিম পাশ থেকে মুন্সীখোলা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তরপাড়ে অভিযান চলে। একে একে ভেঙে দেওয়া হয় সাতটি আধাপাকা ভবন, ২৩টি টিনের ঘর ও ১২টি সীমানা প্রাচীর।
এসময় উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অভিযোগে দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে ভাঙা স্থাপনা নিলামে বিক্রি করে ৬২ লাখ ৫৮ হাজার টাকা আদায় হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন। মঙ্গলবার বুড়িগঙ্গা প্রথম সেতু (পোস্তাগোলা ব্রিজ) এর দক্ষিণ প্রান্তের নিচ থেকে উচ্ছেদ অভিযান চলবে বলে জানান তিনি।
গত ৩ জুলাই থেকে চতুর্থ পর্বের উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটএ। অভিযানের প্রথম পর্যায়ের প্রথম দিনে ১৯৮টি স্থাপনা উচ্ছেদ ও দুই একর জায়গা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় দিন ১৫১টি স্থাপনা উচ্ছেদ এবং উদ্ধার হয় দেড় একর জায়গা। তৃতীয় দিন ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি উদ্ধার হয়েছে নদী তীরভূমির আরও দেড় একর জায়গা।
দ্বিতীয় পর্যায়ের প্রথম দিন উচ্ছেদ হয়েছে ৪৭টি স্থাপনা এবং আধা একর জায়গা। দ্বিতীয় দিনে উচ্ছেদ হয় আরও ১১৯টি স্থাপনা এবং এক একর জায়গা। তৃতীয় দিনে উচ্ছেদ হয় ৯০টি স্থাপনা এবং উদ্ধার হয় পাঁচ একর জায়গা।
সোমবার ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি উদ্ধার হয়েছে আরও সাত একর জায়গা। ফলে এ পর্বের সাত দিনে এখন পর্যন্ত উচ্ছেদ হয়েছে মোট ৭৩৫টি অবৈধ স্থাপনা।
আর এখন পর্যন্ত মোট ৪৩ দিনের অভিযানে ঢাকা নদীবন্দরের বুড়িগঙ্গা, তুরাগ এবং বালু নদীর তীরে গড়ে তোলা চার হাজার ৩১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার হয়েছে নদী তীরভূমিত প্রায় ১০৯ একর জায়গা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ২৯ জানুয়ারি বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। তিন পর্বে ৫৩১টি পাকা ভবন, ৫৯৮টি আধা পাকা ভবন, ২৪৭টি সীমানা দেয়ালসহ ছোট-বড় মিলিয়ে মোট তিন হাজার ৫৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্য দিয়ে নদীর ৯১ একর জায়গা অবমুক্ত করা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিএ।
অভিযানে জরিমানার মাধ্যমে আদায় হয়েছে পাঁচ লাখ ৮৫ হাজার টাকা। উচ্ছেদকৃত মালামাল নিলামে বিক্রি করে আরও পাঁচ কোটি দুই লাখ ২৬ হাজার টাকা আদায় হয়েছে।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





