বুড়িগঙ্গা তীরে উচ্ছেদে হামলা, ম্যাজিস্ট্রেট আহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বুড়িগঙ্গা নদীর তীরে শ্মশানঘাট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলার সময় হামলার ঘটনা ঘটেছে। এতে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পাঁচ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। গত জানুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল।
বৃহস্পতিবার সকালে ধারাবাহিকভাবে উচ্ছেদ ও নদীর জায়গা উদ্ধারে নামে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
এতদিন নদীর তীরে অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও দখলদাররা কিছু করার সাহস পায়নি। অভিযানে স্থানীয় সংসদ সদস্য হাজী মো. সেলিমের একাধিক বহুতল ভবন, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলের শ্বশুর বাড়িও বাদ যায়নি। কিন্তু অভিযানকারী দলের ওপর হামলার সাহস কেউ করেনি।
কিন্তু চতুর্থ পর্বের দ্বিতীয় পর্যায়ের অভিযানের তৃতীয় দিনে এসে হামলার ঘটনা ঘটল। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, অভিযান চলাকালে বেলা ১১টা নাগাদ শ্মশানঘাটের ইজারাদার ইব্রাহিম আহমেদ রিপন উচ্ছেদে বাধা দেন৷
‘এক পর্যায়ে ইব্রাহিম তার দলবল নিয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য কর্মকর্তাদের উপর হামলা চালায়। এতে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানসহ পাঁচ জনের গায়ে আঘাত লাগে। তবে তা গুরুতর নয়।’
অভিযান চলাকালে উপস্থিত পুলিশ সদস্যরা হামলাকারীদেরকে ঠেকাতে ব্যর্থ হলে অতিরিক্ত পুলিশ ডাকা হয়। পরে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ইজারাদার ইব্রাহিমের ছোট ভাই বাপ্পীসহ তিন জনকে। তবে পালিয়ে যান ইজারাদার। তাকে আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হামলার পর এক ঘণ্টা উচ্ছেদ বন্ধ থাকলেও অভিযান আবার শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক।
-জেডসি
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী





