বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের জয়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২২ রানের জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে জয়ের সুবাদে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ৩৮ বলের ৬৭ আর লিটন দাসের ২৩ বলের ৪৭ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ১৯.২ ওভারে ২০৭/৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ।
এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় ইনিংস নির্ধারিত সময়ে মাঠে না গড়ানোয় ম্যাচের দৈর্ঘ কমে যায়।
কার্টল ওভারে আয়ারল্যান্ডের টার্গেট নির্ধারিত হয় ৮ ওভারে ১০৪ রান। রান তাড়ায় ঝড়ো শুরু করেছিল তারা। ২ ওভারে ৩২ রান করা দলটি এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়।
আইরিশ শিবিরে প্রথম আঘাত হানেন পেস বোলার হাসান মাহমুদ। তার ইয়র্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন রস এডেয়ার।
এরপর আয়ারল্যান্ড শিবিরে পরপর আঘাত হানেন তাসকিন। তার করা চতুর্থ ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন লরকান টাকার।
ওভারের চতুর্থ বলে বোল্ড হন পল স্টার্লিং। পঞ্চম বলে কাভারের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন জর্জ ডকরেল। তাসকিনের হ্যাটট্রিক বলটা লং অফের ওপর দিয়ে তুলে চার মেরেছেন গ্যারেথ ডিলানি।
৭.১ ওভারে দলীয় ৭২ রানে তাসকিনের চতুর্থ শিকারে পরিণত হন হেরি টাকার। শেষ পর্যন্ত ৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড।
২২ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ। আগামী বুধবার দুপুর ২টায় চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে।
সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রানের রেকর্ড গড়ার সম্ভাবনা ছিল বাংলাদেশ দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই সম্ভাবনা ভেস্তে যায়।
১৯.২ ওভারে বৃষ্টি শুরুর আগে বাংলাদেশ করে ৫ উইকেটে ২০৭ রান। শেষ ৪ বলে আর মাত্র ৯ রান করলেই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড হতো।
এর আগে ২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে ২১৫ রান করে বাংলাদেশ।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালান দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। উদ্বোধনী জুটিতে মাত্র ৪৩ বল মোকাবেলা করে ৯১ রানের জুটি গড়েন তারা।
মাত্র ২৩ বল মোকাবেলা করে ৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৭ রান করে ফেরেন লিটন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৩ বলে ১৪ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
১৩.৬ ওভারে দলীয় ১৫৪ রানে ফেরেন ওপেনার রনি তালুকদার। তার আগে ৩৮ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্য দলীয় সর্বোচ্চ ৬৭ রান করে ফেরেন তিনি।
দলীয় ১৭২ রানে ২০ বলে দুটি চার আর এক ছক্কার সাহায্যে ৩০ রান করে ফেরেন শামিম হোসেন। ১৯তম ওভারের শেষ বলে দলীয় ২০১ রানে আউট হন তাওহিদ হৃদয়। তার আগে ৮ বলে এক ছক্কার সাহায্যে তিনি করেন ১৩ রান।
১৯.২ ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২০৭ রান। ১৩ বলে তিন বাউন্ডারিতে ২০ আর এক বলে ৪ রানে ব্যাটিংয়ে ছিলেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। খেলার এমন অবস্থায় শুরু হয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




