ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৮:৫৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৯ ডিসেম্বর ২০২০ বুধবার

বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী

বেগম রোকেয়া পদক পেলেন ৫ নারী

নারীর ক্ষমতায়নে বিভিন্নভাবে বিশেষ অবদান রাখায় এ বছর পাঁচ নারী পেলেন বেগম রোকেয়া পদক।

নারী শিক্ষায় প্রফেসর ড. শিরীন আখতার, পেশাগত উন্নয়নের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল (ডা.) নাজমা বেগম, নারীর আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মঞ্জুলিকা চাকমা, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে মুশতারী শফি (বীর মুক্তিযোদ্ধা) ও নারী অধিকারে অবদানের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার এ বছর বেগম রোকেয়া পদক পেয়েছেন।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা পদক, সনদ ও চেক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। এসময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পদক দেয়া অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত, সরকার প্রতি বছর ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে। নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে এ দিবস পালন করা হয়।

এই বিভাগের জনপ্রিয়