বেঙ্গল শিল্পালয়ে চলছে দশ তরুণ শিল্পীর প্রদর্শনী
আপডেট: ০৭:৪৬ এএম, ১৩ নভেম্বর ২০১৩ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম
ঢাকা : ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের চার দেয়ালে এখন শোভা পাচ্ছে বহুমাত্রিক শিল্পকর্ম৷ সেসবে উপস্থাপিত হয়েছে নানা বিষয়৷ এসব শিল্পকর্ম সৃজন করেছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল নবীণ শিল্পীরা৷ আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার প্রতিযোগিতার বাছাইকৃত ১০ শিল্পীর শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী৷
২০১৩ সালের পুরস্কারপ্রাপ্ত দুই তরুণ শিল্পী হলেন হাবীবা আখতার পাপিয়া ও আনিসুজ্জামান সোহেল৷ পুরস্কারের সম্মানী হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছেন উভয় শিল্পী৷ পুরস্কার প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে প্রতিযোগিতার সেরা ১০ শিল্পীর শিল্পকর্ম নিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয় গত ৭ নভেম্বর৷
পুরস্কারবিজয়ী দুই শিল্পীসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী দশ শিল্পী হলেন, হাবীবা আখতার পাপিয়া, ফারজানা আহমেদ উর্মী, আনিসুজ্জামান সোহেল, আবদুল্ল্নাহ আল বশির, আশরাফুল হাসান, বিশ্বজিত্ গোস্বামী, শিল্পী গোপাল চন্দ্র সাহা, শিল্পী আলমগীর হাসান, রুহুল করিম রুমী ও সহিদ কাজী৷
কলমের ড্রইং থেকে শুরু করে তেলরং, অ্যাক্রেলিক থেকে ছাপচিত্র কিংবা ভাস্কর্য ও ভিডিও স্থাপনা-সবই উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে৷ তাই হরতালের ভোগানত্মিকে পাশ কাটিয়েও শিল্পানুরাগীরা শিল্পকর্ম দর্শনে ঠিকই হাজির হয়েছেন গ্যালারিতে৷ আর বিষয়গত আঙ্গিক থেকে শিল্পকর্মগুলো রয়েছে বর্ণাঢ্যতা৷
চিনত্মার মৌলিকতার খোঁজ মেলে এবছর পুরস্কারপ্রাপ্ত শিল্পী হাবিবা আখতার পাপিয়ার গড়া ভাস্কর্যে৷ ঝড় কিংবা জলোচ্ছ্বাসে অ্যান্টেনার মতো কাজ করে পিঁপড়ার দল৷ ক্ষুদ্রতম প্রাণীটি আগেই জানিয়ে দেয় মহাদুর্যোগ আসন্ন৷ আর এই বিষয়টিতেই স্থাপনার মতো ভাস্কর্যে উপস্থাপন করেছেন এই ভাস্কর৷
ফারজানা আহমেদ উর্মির কাজে খুব গাঢ়ভাবে প্রকাশ পেয়েছে শৈল্পিক বাসত্মবতা৷ মানুষের দেহ ও তার ব্যবহৃত দুয়েকটি অনুষঙ্গ বিচ্ছিন্ন স্পেসে আলাদা ক্যানভাসে এঁকেছেন তিনি৷ জীবনের বিচ্ছিন্নতাবোধের গল্পের খোঁজ পাওয়া যায় তাঁর গড়া শিল্পে৷
অপর পুরস্কারপ্রাপ্ত শিল্পী আনিসুজ্জামান সোহেল তাঁর শিল্পে বিরূপ সময়জালে মানুষ কীভাবে বন্দি তা তুলে ধরেছেন৷ সোহেল প্রতীকী ভাষায় দুষ্ট কালের হাতে মানবতার পীড়নকে বোঝাতে চেয়েছেন৷ শিল্পীর কাজই ড্রইংয়ের শক্তিকে বোঝার প্রয়োজনকে নতুন করে উসকে দিয়েছে৷ সব মিলিয়ে মাধ্যমের নিরীক্ষা ও নতুন চিনত্মার প্রয়োগে প্রদর্শনীটি পেয়েছে বিশিষ্টতা৷
বারো দিনের প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে ১০ শিল্পীর মোট ৩২টি শিল্পকর্ম ৷ আগামী ১৮ নভেম্বর পর্যনত্ম চলবে প্রদর্শনী৷ প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যনত্ম খোলা থাকবে৷
১৩ নভেম্বর'২০১৩ - দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










