‘বেবিটা আমার বোনের’, গুজব নিয়ে মুখ খুললেন তিশা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ৬ জুলাই ২০২৫ রবিবার
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
এসময়ের টেলিভিশন নাটকের একজন স্মার্ট অভিনেত্রী তানজিন তিশা। অভিনয় দক্ষতা, সৌন্দর্য ও স্মার্টনেস দিয়ে এরই মধ্যে ভক্তদের মন জয় করেছেন তিনি। তবে তিশাকে নিয়ে বিভিন্ন সময় নানান গুঞ্জনও ছড়িয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ধারণকৃত একটি টকশোতে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টেলিভিশন ঠিকানা-টিভি–তে শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় আছেন অভিনেতা জায়েদ খান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। প্রতি শুক্রবার রাতে নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি, আর প্রথম পর্বের অতিথি ছিলেন তানজিন তিশা।
টকশোতে ব্যক্তিজীবনের পরিকল্পনা নিয়ে তিশা বলেন, ‘আমি ঠিক করেছি বিয়ের জন্য আরও পাঁচ বছর সময় নেব। তখন আমি মা হব, সংসার করব। আমাদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনও আছে। এটা এড়িয়ে যাওয়া যায় না। তাই আজ হোক বা কাল, বিয়ে করতেই হবে।’
এরপরই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের প্রস্ততি চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকিয়ে রেখেছি।’
তবে এই গুজবকে হালকাভাবে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এসব গুজব শুনে আমি আর আমার পরিবার সবাই খুব হেসেছি। কারণ, ওই বেবিটা আমার না—সে আমার বোনের বাচ্চা।’
ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে স্পষ্ট বক্তব্য রাখায় তানজিন তিশা প্রশংসা কুড়াচ্ছেন ভক্তদের কাছ থেকে। অনুষ্ঠানটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনাও তৈরি হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








