ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২৩:৪৮:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পোশাককর্মী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৫ পিএম, ৬ জুলাই ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাকর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) দুপুরে ২টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের দক্ষিণ হবিরবাড়ী এলাকার বনবিভাগের হবিরবাড়ী বিট অফিস-সংলগ্ন গহিন বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আল আমীন (৩৭) দক্ষিণ হবিরবাড়ী এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভুক্তভোগী পোশাককর্মী মা-বাবাসহ দীর্ঘদিন ধরে হবিরবাড়ীর সাদ-সান মোড় এলাকার ভাড়া বাসায় থাকেন। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি থেকে চাকরির সন্ধানে আসা এক মামাত বোন (১৩) ও এক খালাত ভাইকে (১৪) সঙ্গে নিয়ে সাদ-সান মোড় এলাকায় এক স্টুডিওতে ছবি তোলেন। এ সময় তাদের নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে ওই বনাঞ্চলের মাঝখানের রাস্তা দিয়ে আনুমানিক দেড় কিলোমিটার দূরত্বের একটি পার্কে যাচ্ছিল। পরে ঘটনাস্থলে পৌঁছাতেই পূর্বে থেকেই অবস্থান করা স্থানীয় চার যুবক তাদের আটকে তিনজনের হাত-পা বেঁধে ফেলে। এ সময় সঙ্গে থাকা মামাত বোন ও খালাত ভাইকে জিম্মি করে তারা। পরে ভুক্তভোগী পোশাককর্মীকে কিছু দূরে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে চার যুবক।


ভালুকা থানার পুলিশ জানান, বুধবার রাতে থানায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ইতোমধ্যে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।