বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা বৃদ্ধি জরুরী : স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২১ পিএম, ৩০ অক্টোবর ২০১৯ বুধবার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেক নাগরিককে দক্ষতা বৃদ্ধিতে সচেতন হতে হবে এবং তা জরুরী। এক্ষেত্রে উচ্চ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম।
আজ বুধবার রাজধানীর অস্ট্রেলিয়ান হাই কমিশনের রিক্রিয়েশন সেন্টারে অস্ট্রেলিয়ার হাই কমিশন আয়োজিত ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড সাউথ এ্যান্ড ওয়েস্ট এশিয়া: ফেয়ারওয়েল এ্যান্ড ওয়েলকাম হোম ইভেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট।
শিরীন শারমিন বলেন, ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড’ বাংলাদেশের সরকারী ও বেসরকারি সংস্থা কর্মকর্তাদের জন্য একটা বিরাট সুযোগ। সাউথ এবং ওয়েস্ট এশিয়ার নাগরিকদের দক্ষতা বৃদ্ধিতেও এই অ্যাওয়ার্ড ভূমিকা রাখছে।
তিনি বাংলাদেশের জন্য এই অ্যাওয়ার্ড অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান।
স্পিকার বলেন, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশের প্রশিক্ষণার্থী স্কলারদের আইসিটির সাথে সংযুক্ত থাকতে হবে। নিজেদের প্রতিভা ও মেধাকে সৃজনশীল কাজে লাগাতে হবে। এ সময় তিনি বিদেশ থেকে অর্জিত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে স্কলারদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নসহ শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। জনগণের ভাগ্ন্যোন্নয়নে কাজ করছে সরকার।
উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং উন্নত-সমৃদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের ৫০জন অস্ট্রেলিয়ায় স্কলারশীপ প্রাপ্ত প্রশিক্ষণার্থী সফলতার সাথে সম্পন্ন করে দেশে ফিরেছেন এবং ৫০ জন প্রশিক্ষণ নিতে যাবেন। এর মধ্যে ৫০শতাংশ নারী প্রতিনিধি।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!






