বৌভাত থেকে নববধূকে নিয়ে পালাল বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
ভোলার মনপুরায় বৌভাত অনুষ্ঠানে পানি খাওয়া নিয়ে তর্ক-বিতর্কের জেরে মারামারি ঘটনা ঘটে। এতে কনেপক্ষের মা, ভাই, বোনসহ ৫ জন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় নববধূকে নিয়ে পালিয়ে যায় বর।
সোমবার এই ঘটনায় কণের বাবা আইয়ুব আলী মনপুরা থানায় লিখিত অভিযোগ করেন। পরে মনপুরা প্রেস ক্লাবে এসে ওই ঘটনায় অভিযোগ করছেন কনের মা, ভাই ও ভাবি।
এর আগে রোববার দুপুরে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৬নং ওয়ার্ডে জামাই আল-আমিনের বাড়িতে বৌভাতে মারামারির ঘটনা ঘটে।
মারধরে আহতরা হলেন- কনের মা নুর নাহার বেগম, বোন কমলা, ভাই নাজিম, ভাবি মুক্তা ও চাচাতো ভাই খলিল। এদের সবার বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে।
কনের মা নুরনহার বেগম জানান, উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা নুরনবীর ছেলে আল-আমিনের সঙ্গে বৃহস্পতিবার তার মেয়ে তানজিলা আক্তার মিমের বিবাহ হয়। বিয়ের দুইদিন পর গত রোববার জামাই বাড়িতে বৌভাত অনুষ্ঠানে যান তারা। সেখানে ঘটক রুবেল ১০ হাজার টাকা দাবি করে। পরে জামাই পক্ষের লোকজন জামাই ও মেয়ের জন্য জামা-কাপড় নিয়ে আসেনি কেন কথা বলতে শুরু করে।
তিনি জানান, খাওয়ার টেবিলে পানি দিতে বললে তর্ক-বিতর্ক শুরু করে জামাইপক্ষের লোকজন। একপর্যায়ে ঘটক রুবেল ও ছিদ্দিকসহ আরও ৫-৭ জন মারধর শুরু করে। ঘটনার পর থেকে মেয়েকে নিয়ে জামাই আল-আমিন পালিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
এই ব্যাপারে মনপুরার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, বৌভাত অনুষ্ঠানে মারামারি ঘটনা ঘটেছে। কনেপক্ষকে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, বৌভাত অনুষ্ঠানে কনেপক্ষের লোকজনকে মারধর করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান



