ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দেওয়া বাধ্যতামূলক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ আগস্ট ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ রোববার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে ২০২৫–২৬ করবর্ষের জন্য এ বিধান কার্যকর করা হয়েছে।
তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি—এই চার শ্রেণির করদাতার ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।
তাদের ক্ষেত্রে ইচ্ছা করলে অনলাইন পদ্ধতিতেই রিটার্ন দাখিল করা যাবে, তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না।
ফলে এখন থেকে যেসব করদাতা রিটার্ন জমা দেবেন, তাদের তা অনলাইনে দাখিল করতেই হবে। তবে কেউ যদি ১ জুলাই থেকে এর মধ্যে কাগুজে রিটার্ন জমা দিয়ে থাকেন, তা গ্রহণযোগ্য হবে।
আদেশে আরও বলা হয়েছে, উল্লেখিত করদাতাদের বাইরে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তাহলে তিনি ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।
পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, ওই করদাতা কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।
২০২৪–২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এখন পর্যন্ত দেশে প্রায় ১ কোটি ১২ লাখ ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই–টিআইএন) নিবন্ধন হয়েছে।
২০২৩–২৪ অর্থবছরে ই–রিটার্ন দাখিল করেছিলেন মোট পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











