‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পেলে দিন ফিরেছে বিলকিসের
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ এএম, ১ জুন ২০১৯ শনিবার
মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শোলমারী গ্রামের বিলকিস খাতুন ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগল পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়েছেন। নিজে হয়েছেন স্বাবলম্বী। প্রতিবছর ছাগল বিক্রি করে উপার্জন করে তার লাভ থাকে লক্ষাধিক টাকা।
গৃহবধু বিলকিস এখন ওই অঞ্চলের দরিদ্র, অসহায়, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আলোর দিশারী।
জেলা শহর থেকে দশকিলোমিটার উত্তরে সীমান্তবর্তি শোলমারী গ্রামের আবুল বাশারের স্ত্রী বিলকিস খাতুন (৩৫) ছাগল পালন করে সংসারে স্বামীকে সহযোগিতার পাশপাশি, জায়গা কিনে পাকাঘর করেছেন। সন্তানদের লেখাপাড়া করাচ্ছেন। এখন আর অভাবে তাদের কষ্ট করতে হয়না।
ওই গ্রামের মেয়ে বিলকিস খাতুন জানান, ১৬-১৭ বছর আগে বাবা-মা তার বিয়ে দেন সদর উপজেলার হিতিমপাড়া গ্রামের রাজ মিস্ত্রি আবুল বাশারের সাথে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতেন দরিদ্র আবুল বাশার। তার পৈত্রিক ভিটাবাড়ি-জমি বলতে তেমন কিছুই নাই।
বিলকিস স্বামীকে নিয়ে যান বাবার বাড়ি শোলমারী বাঙালপাড়ায়। সেখানে বাবার জমিতে কুঁড়ে ঘর করে বসবাস করতে শুরু করেন তারা। বিলবিস সিদ্ধান্ত নেন স্বামীকে সহযোগিতা করার।
তিনি তার মায়ের দেয়া একটি ছাগল নিয়ে পালতে শুরু করেন। ওই ছাগল তার জীবনে আশির্বাদ হয়ে দেখা দেয়। একটি থেকে দু’টি, দু’টি থেকে চারটি। এভাবে এখন তার ৬২টি ছাগল। এর আগেও তিনি প্রয়োজনের তাগিদে কয়েকবার ছাগল বিক্রি করে টাকা সংসারে দিয়েছেন। সামনে ঈদে তিনি তার খামার থেকে কমপক্ষে আরো ২ লাখ টাকার ছাগল বিক্রি করবেন।
শোলমারী গ্রামের বাঙালপাড়া মাঠে ছাগল চরানোর সময় কথা হয় বিলকিস খাতুনের সাথে। তিনি জানান, ছাগল পালনের মাধ্যমে স্বামীর সংসারে সহযোগিতা করতে পেরে তিনি খুবই খুশি।
এতগুলো ছাগল দেখাশুনা, খাবার দেওয়া ও চিকিৎসার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান, সমস্যা হয়না। পরিবারের সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া ছাগলের জন্য বাড়তি খাবারও কিনতে হয়না। গ্রামের পশু ডাক্তার ছাগলের চিকিৎসা দিয়ে থাকেন।
বিলকিসের স্বামী আবুল বাশার বলেন, বিয়ের পর নিজের গ্রামে ঘর-বাড়ির সমস্যার কারণে শ্বশুর বাড়িতে কুঁড়ে ঘর তুলে থাকি।বর্তমানে শোলমারী গ্রামের বাঙালপাড়ায় ৪ কাঠা জমি কিনে পাকা ঘর তুলেছি। এ কাজে স্ত্রী বিলকিস খাতুন তাকে বড় ধরনের সহযোগিতা করেছে।
মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেসা লতা বলেন, বিলকিস খাতুনের এ উদ্যোগ এলাকার জন্য অত্যন্ত প্রশংসনীয়। তার দেখাদেখি এলাকার অনেকে ছাগল পালন করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


