বড়দিনে তারকা হোটেলে জমকালো আয়োজন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১১ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দরজায় কড়া নাড়ছে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এটি উদযাপনে নানা প্রস্তুতি নিয়েছে পাঁচতারা হোটেলগুলো। রঙিন ক্রিসমাস ট্রি, জিঞ্জার ব্রেড হাউজ, বড়দিনের কেকসহ রয়েছে জাঁকজমকপূর্ণ সব আয়োজন।
বড়দিন মানেই নানা উপহার আর রঙিন কাগজে মোড়ানো ক্রিসমাস ট্রি। জিঞ্জারব্রেড হাউসের উষ্ণ আলো, ছোট ছোট ক্রিসমাস ট্রি, বল্গা হরিণের পাল এমন সব সাজে, সেজে উঠেছে ৫ তারকা হোটেলগুলোর আঙিনা। বড়দিনের আগেই তাই দর্শনার্থীদের ভীড়।
দর্শনার্থীরা জানায়, ক্রিসমাস ট্রি, কুকিজ হাউজ, লাইটিং সবকিছুর আয়োজন এক কথায় অসাধারন। এতো গিফট আর কেক দেখছি ম্নে হচ্ছে সান্টাক্লজ আগেই চলে এসেছে। দেখে খুবই ভাল লাগছে। ক্রিসমাস শুধু খ্রিস্টানদের উৎসব নয়, এই উৎসব সকলের।
প্রতিবছরের মতোই বর্ণিল আলোকসজ্জা আর নানা আয়োজন রয়েছে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে। সকাল থেকেই শিশুদের জন্য থাকবে সান্তাক্লজের গিফট, ট্রেন, চিলড্রেন মুভি, কিডস পার্টি, জাদু ও প্রদর্শনীসহ বিভিন্ন রকম খেলাধুলার আয়োজন।
সোনারগাও হোটেলের একজন কর্মকর্তা জানান, বড়দিন উৎসব অনেক সুন্দর ও জাকজমকভাবে পালন করা হবে এখানে। প্রতিবারই আমরা বিভিন্ন আয়োজন করে থাকি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেয় এই উৎসবে।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবারের বিশেষ আকর্ষণ বড়দিনের কেক। বিশাল আকৃতির কেকটি বানানো হয়েছে ক্রিসমাস ট্রির আদলে। যার উচ্চতা ১৬ ফুট। ওজন ১ হাজার ৮০০ পাউন্ড। কেকটি মোট ১৩টি স্তরে সাজানো হয়েছে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের অ্যাসিসট্যান্ট সেলস ম্যানেজার গাজী সালাম তানজিম বলেন, আমাদের এখানে ক্রিসমাস কেক, সান্তাক্লজ, ম্যাজিক শো এবং স্নো বল সহ আরও অনেক কিছু থাকবে। বাচ্চাদের সাথে নিয়ে আমরা কেক কেটে ক্রিসমাস সেলিব্রেশন করবো।
শিশুদের পাশাপাশি, বড়দের জন্যও দুপুর এবং রাতে বুফে খাবারের ব্যবস্থা থাকবে হোটেলগুলোতে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








