ভক্তর জন্য বোরকা পরে হাসপাতালে শ্রদ্ধা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
শত ব্যস্ততার মধ্যেও এক ভক্তের ইচ্ছে পূরণ করলেন শ্রদ্ধা কাপুর। আর এর মাধ্যমে অনেকের হৃদয় জিতে নিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। কয়েক দিন আগে নিজের প্রিয় অভিনেত্রী শ্রদ্ধাকে দেখার ইচ্ছে প্রকাশ করে সুমাইয়া। ভারতের মিড ডে পত্রিকার খবরে তা পড়ে ব্যস্ততার ফাঁকে ভক্তের ইচ্ছে পূরণ করলেন তিনি।
গত ২৯ জানুয়ারি ১৩ বছর বয়সী সুমাইয়াকে দেখতে হাসপাতালে যান শ্রদ্ধা। মেয়েটি যক্ষ্মায় ভুগছে। সুমাইয়া এখন এই রোগের তৃতীয় পর্যায়ে রয়েছে। এ কারণে তার লিভার পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। তাই লিভার প্রতিস্থাপন করা জরুরি।
মুম্বাইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে বোরকা পরে গিয়েছিলেন শ্রদ্ধা। গণমাধ্যমের নজর এড়াতে নিজের সঙ্গে কোনও নিরাপত্তাকর্মীও নেননি তিনি।
ইনস্টাগ্রামে সুমাইয়াকে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা। এতে তিনি লিখেছেন, ‘সুমাইয়ার কাছে গিয়ে তার সঙ্গে দেখা করতে পেরে আমি খুব খুশি। ও চমৎকার একটা পরী। তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
একইসঙ্গে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম কেটো’কে সুমাইয়ার জন্য কাজ করতে চান বলেও জানিয়েছেন শ্রদ্ধা। এই খবরে তার প্রতি শ্রদ্ধা তৈরি হয়েছে অনেকের।
শ্রদ্ধার হাতে এখন আছে ‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে ‘সাহু’, ‘দঙ্গল’ খ্যাত নিতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিচ্চোর’ ও ব্যাডমিন্টন তারকা সায়না নেহওয়ালের বায়োপিক ‘সায়না’। সবই এ বছর মুক্তি পাওয়ার কথা। সূত্র: বলিউড হাঙ্গামা
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







