ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৪:৩৯:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

ভারত থেকে আসবে ৩৫ হাজার টন আলু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাজার নিয়ন্ত্রণে আবারও ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। হিলি স্থলবন্দরের ৫০ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিকটন আলু আমদানির অনুমতি পেয়েছেন। ইতোমধ্যে এলসি খোলাসহ অন্যান্য কার্যক্রম শুরু করেছেন তারা। শনিবার (৩ ফেব্রুয়ারি) অথবা রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে হিলি স্থলবন্দর দিয়ে আল আমদানি শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে আলু আমদানির সিদ্ধান্ত দিয়েছে সরকার। ইতোমধ্যে অনুমতির আবেদন গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে আইপি দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত হিলির ৫০ আমদানিকারক ৩৫ হাজার টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে। বন্দরের ব্যবসায়ীরা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে। শনিবার অথবা রোববার থেকে ভারত হতে আলু আমদানি হবে। ভারত থেকে আলু আমদানি হলে দেশের বাজারে আলুর দাম অনেকটাই কমে আসবে।

উল্লেখ্য, সরবরাহ কমের অজুহাতে দেশে আলুর দাম বেড়ে গেলে বাজার নিয়ন্ত্রণে গত বছরের ৩০ অক্টোবর সরকার আমদানির অনুমতি দেয়। আমদানির মেয়াদ ছিল গত ৩০ নভেম্বর পর্যন্ত। পরে ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে সময়সীমা আরও ১৫ দিন বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। ১৫ ডিসেম্বর থেকে বন্দর দিয়ে আলু আমদানি বন্ধ রয়েছে। নতুন করে আমদানি শুরুর খবরে বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে।