ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো টাইগ্রেসরা
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০৪ পিএম, ১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ভারতের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আগের দুই ম্যাচ হেরে সিরিজ হেরেছে বাংলাদেশের মেয়েরা। এখন লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্যে মিরপুরে নেমে ভারতকে বেধে রেখেছে ১০২ রানের মধ্যে আটকে দেয় নিগার সুলতানার দল। শামিমা সুলতানার ৪৬ বলে ৪২ রানের ওপর ভর করে সেই লক্ষ্য ছুয়েছে বাংলাদেশ। পেয়েছে ৪ উইকেটের জয়। টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ বছর পর ভারতকে হারাতে পারলো টাইগ্রেসরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে ভারতের মেয়েরা। জবাবে রান তাড়া করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
এই জয়ে প্রায় ৫ বছর পর ভারতের মেয়েদের হারাল টাইগ্রেসরা। এর আগে ২০১৮ সালের এশিয়া কাপের ঐতিহাসিক ফাইনালের ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজে প্রতিবেশীদের বিপক্ষে প্রথম জয় এটি। সব মিলিয়ে এটা ভারতের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের তৃতীয় জয়।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারতের মেয়েরা। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মধ্যেই দুই ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মাকে ফেরান সুলতানা খাতুন। তবে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌরের ব্যাটে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।
তবে দলীয় ৬৫ রানের মাথায় স্বর্ণা আক্তারের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন জেমিমা। ফলে তৃতীয় উইকেটে তাদের ৪৫ রানের জুটি ভেঙে যায়। এই ব্যাটার ফেরেন ২৬ বলে ৪ বাউন্ডারিতে ২৮ রান করে। এরপর অধিনায়ক কৌর ৪০ রান করে ফিরলে আর কেউই বলার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি।
ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে কোনোরকমে ১০২ রান সংগ্রহ করে ভারতের নারীরা। বাংলাদেশের হয়ে রাবেয়া খাতুন ৩ উইকেট শিকার করেন। এছাড়া সুলতানা খাতুন ২টি এবং নাহিদা, ফাহমিদা ও স্বর্ণা ১টি করে উইকেট পান।
এরপর ১০৩ রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশও। ১৬ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের দুই ব্যাটার। তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখেন শামিমা সুলতানা।
তবে আগের ম্যাচে ব্যাট হাতে রান পাওয়া জ্যোতি এদিন খুব বেশি দূর এগোতে পারেননি। মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন টাইগ্রেস অধিনায়ক। কিন্তু এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিয়ে যান শামিমা। কিন্তু ৪২ রান করে এই ওপেনার রান আউটে কাটা পড়লে হারের শঙ্কায় পড়ে দল।
তবে সুলতানা খাতুনের ৮ বলে ১২ ও নাহিদা আক্তারের ৬ বলে ১০ রানের অপরাজিত ইনিংসে শঙ্কার সেই কালো মেঘ উড়ে যায়। এতে ১০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা











