ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বাড়ছে দাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৭ নভেম্বর ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এরপর থেকে জেলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১০-১৫ টাকা। আলুও পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেট ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।
শিবগঞ্জ কাঁচাবাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ‘গত সোমবার ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। মঙ্গলবার (২৬ নভেম্বর) কিনতে হয়েছে ৮০ টাকায়, তাই বিকেল থেকে ৯৫ টাকা কেজিদরে বিক্রি করছি। বুধবার কয়েকজনের কাছে পেঁয়াজ না পাওয়ায় ৫ টাকা বেশি দিয়ে কিনলাম। দাম আরও বাড়তে পারে। ’
একজন খুচরা আলু ব্যবসায়ী বলেন, ‘আলুর দাম তেমন বাড়েনি। গতকাল বিক্রি করেছি ৭০ টাকা কেজি। আজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা। ’
সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকেই সোনামসজিদ বন্দরে এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখন আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা। ’
সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল থেকে এখন পর্যন্ত পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। আগামীতে কখন আসবে নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






