ভারতের বিপক্ষে হারলো বাংলাদেশ নারী হকি দল
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ২৩ আগস্ট ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতের সাই ন্যাশনাল হকি একাডেমী নারী দলের বিপক্ষে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ নারী হকি দল। এই হারে বাংলাদেশ-ভারত ছয় ম্যাচের সিরিজে টানা দ্বিতীয় হারের মুখ দেখলো বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে খেলায় বিজয়ী দলের হয়ে মনিশা চাওতিয়ান দু'টি এবং সাকশি, গায়ত্রি কিনান, লালরুয়াতফেলি মেসাবি ও লোতিয়া মেরি একটি করে গোল করেন। সিরিজের প্রথম ম্যাচেও গত মঙ্গলবার ৬-০ ব্যবধানে হেরেছিল লাল-সবুজের মেয়েরা।
তুলনামূলকভাবে প্রথম ম্যাচের চেয়ে কালকের ম্যাচে ভালোই খেলেছে বাংলাদেশ। তবে অভিজ্ঞতা ও ফিটনেসের অভাবে গোলের দেখা পায়নি স্বাগতিক দল। তবে বেশ গোছালো হকি খেলে তারা। যদিও ম্যাচের প্রথমার্ধে চারটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে সফরকারী সাই হকি একাডেমী আরো দুই গোল করলে বড় হার নিশ্চিত হয় বাংলাদেশের জালে।
আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে ওমেন্স জুনিয়র (অনুর্ধ্ব-২১) এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট। এ আসরকে সামনে রেখে গত ৮ জুলাই অনুশীলন শুরু করে বাংলাদেশ অনুর্ধ্ব-২১ নারী হকি দল। দেশের বাইরে প্রথম টুর্ণামেন্টে খেলার আগে প্রস্তুতির অংশ হিসেবেই ভারতের সাই একাডেমী দলের বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ বয়সভিত্তিক নারী দলটি। সিরিজ চলবে ২৮ আগস্ট পর্যন্ত। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের সাই একাডেমী নারী দল। ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। তিনি সফররত সাই একাডেমী দল ও বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার তুলে দেবেন।
-জেডসি
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











