ভাল্লুকের মাঝে সন্তানকে রেখে আসলেন বাবা-মা!
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
সন্তানরা দুষ্টুমি করলে বাবা-মা শাসন করবে এটাই স্বাভাবিক।কিন্তু তাই বলে অবাধ্যতার শাস্তি হিসেবে নিজের সন্তানকে জঙ্গলে ভাল্লুকের সামনে রেখে আসাটা কতোটা বিশ্বাসযোগ্য?
এমন ঘটনাই ঘটেছে উত্তর জাপানে। রাস্তায় অন্য একটি গাড়িতে পাথর মারার কারণে এক দম্পতি তাদের ৭ বছরের শিশু ইমাতো তানোকোকে ভাল্লুকের অভয়ারণ্য হিসেবে পরিচিত নানায়ে হক্কায়িডো অঞ্চলের গহীন জঙ্গলে রেখে আসে। কিছু সময় পরে ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে দেখেন সে নিরুদ্দেশ। অনেক খোঁজাখুজির পর না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় এই দম্পতি।সন্তানকে ফেলে আসার বিষয়টি গোপন করে পুলিশের কাছে সন্তান হারিয়ে যাওয়ার অভিযোগ করেন।
শিশু ইমাতোর পরিবার শুরুতে পুলিশকে জানায়, পাহাড়ে বন্য সবজি আনতে গিয়ে সন্তানকে হারিয়ে ফেলেছেন। পরবর্তীতে জেরার মুখে সত্যিটা স্বীকার করে নেয় বাবা-মা। জানান, বাড়ি ফেরার পথে অন্য গাড়িতে পাথর নিক্ষেপের শাস্তি দিতেই তাকে পাহাড়ে রেখে আসনে। এমনকি ছেলেকে প্রায় ৫০০ মিটার দূরে রেখে এসে তারা গাড়িতে উঠেন। কিছু সময় পরই তারা সন্তানকে খুঁজতে যান। কিন্তু সেখানে তাকে রেখে আসা হয়েছিলো সেই এলাকায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।
বাবা-মার এই স্বীকারোক্তির পর ছেলেটিকে নতুন করে খোঁজা শুরু করেছে প্রশাসন। প্রায় ১৫০ জনেরও বেশি উদ্ধারকর্মী উদ্ধার কাজে অংশ নেয়। প্রথমদিকে, ভাবা হচ্ছিলো শিশুটি ভাল্লুকের আক্রমনের শিকার হয়েছে। প্রায় এক সপ্তাহ পর পুলিশ ৭ বছরের ইমোতো তানোকোকে উদ্ধার করে।
তাকে যেখানে রেখে আসা হয়েছিলো সেখান থেকে সাড়ে ৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর অস্থায়ী তাবু থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের খবরে পরিবারের বাকি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ৪৪ বছর বয়সী বাবা তাকাউইকি তানোকা। নিজের দোষে হারিয়ে ফেলা সন্তানকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ক্ষমা চান ছেলের কাছে। ছেলেও বাবাকে ক্ষমা করে দেয়ার কথা জানান। উদ্ধারের পরই হেলিকপ্টারে করে শিশুটিকে হাসপাতালে নেয়া হয়। গহীন অরণ্যে ৬ রাতের এই দু:সাহসিক সময় পার করা ইয়োমোতোর শরীরের ওজন দুই কেজি কমে গেছে। তবে, সন্তানের প্রতি অবহেলার অভিযোগে তার মা-বাবার বিরুদ্ধে মামলা হয়েছে।
-জেডসি
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

