ভাষার দাবিতে নারীদের ছিল সমান অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ৫২’র ভাষা আন্দোলন তথা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রঞ্জিত হয় রাজপথ। বিশ্বের বুকে যা এক বিরল দৃষ্টান্ত।
ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তৎকালীন সময়ে পারিবারিক, সামাজিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে পাকিস্তানি আর্মির বন্দুকের নল উপেক্ষা করে এগিয়ে এসেছিলেন নারীরাও। ভাষার দাবিতে পুরুষের পাশে নারীদের ছিল সমান অংশগ্রহণ।
২১ ফেব্রুয়ারি আমতলার সমাবেশ থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে মেয়েদের যে দলটি প্রথম বের হয় তার অগ্রভাগে ছিলেন রওশন আরা বাচ্চু ও ড. সুফিয়া আহম্মদ। ব্যারিকেড ভাঙে ভাষা কন্যারা; পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হন রওশন আরা বাচ্চুসহ সুফিয়া ইব্রাহিম, সুরাইয়া ডলি, সারা তৈফুরসহ অনেক ভাষাকন্যা।
কথা সাহিত্যিক সেলিনা হোসেন এ প্রসঙ্গে বলেছেন, “রওশন আরা বাচ্চু ও ড. সুফিয়া ইব্রাহিমসহ অনেকে সেইদিন কারফিউ ভেঙে মিছিল নিয়ে এগিয়েছিলেন। তারা দ্রুত একটি শহীদ মিনার করেছিলেন, যা এখনো আমার মনে পড়ে। পরে জানতে পেরেছি প্রফেসর আনিসুজ্জামানের মা সেই শহীদ মিনারে দেখেছিলেন পুলিশ সেই শহীদ মিনার ভেঙে দিয়েছে। পরে তিনি তার গলার সোনার চেইন খুলে ওখানে রেখে এসেছিলেন এবং বলেছিলেন তোমরা এটা বিক্রি করে ইট, বালু কিনে আবার শহীদ মিনার বানাও।”
ঢাকার বাইরে যেসব ভাষা সৈনিক আন্দোলনে সরব ছিলেন তাদের মধ্যে অন্যতম নারায়রগঞ্জের মমতাজ বেগম ও চট্টগ্রামের প্রতিভা মুৎসুদ্দি।
ভাষা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাঁকেই ছিল নারীর সক্রিয় অংশগ্রহণ। আন্দোলনে কতটা গভীরভাবে জড়িয়ে ছিলেন নারীরা- তা ইতিহাসে ঠিকভাবে প্রকাশ পায়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক



