ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তুষ্ট জাতিসংঘের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৯ সদস্যদের প্রতিনিধিদল।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে ভাসানচরে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কার্যালয়ের অফিস কক্ষে আলোচনা সভায় এ সন্তোষ প্রকাশ করেন।
এ সময় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসানচর) মো. মাহফুজার রহমান (উপসচিব), ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ তরিকুল ইসলাম, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের পিডি ক্যাপ্টেন মো. হাবিব- উল-আলম, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ডিপিডি কমান্ডার মোহাম্মদ আনোয়ারুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা বলেন, ভাসানচর অনেক গুছানো ও পরিপাটি। এখানে চলমান মানবিক সহায়তা কার্যক্রমসমূহ সন্তোষজনক। ভাসানচর রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযোগী।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসানচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) ঢাকা পোস্টকে বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ ৯ সদস্যের একটি দল ভাসানচর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদল প্রথমেই অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি মতবিনিময় সভায় মিলিত হয়। সেখানে আমি ভাসানচর সম্পর্কে একটি চিত্র তুলে ধরি। পরে প্রতিনিধিদল ব্র্যাক ও প্রত্যাশী কর্তৃক পরিচালিত লাইভিহুড কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল এবং বিশ্বখাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপ পরিদর্শন করে।
তিনি আরও বলেন, পরিদর্শন শেষে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ প্রতিনিধিদল ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং ভাসানচর পরিপাটি ও থাকার উপযোগী বলে মন্তব্য করে। প্রতিটি স্থানে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেই এমন সন্তোষ প্রকাশ করেছেন তারা। শেষে তারা বিমানবাহিনীর একটি বিমানে করে ভাসানচর ত্যাগ করেন।
এর আগে রোববার জাতিসংঘের প্রতিনিধিদল বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে হরেন্দ্র মার্কেট এলাকায় অবতরণ করে। সেখানে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে জাতিসংঘের প্রতিনিধিদল সেলিম বাজার বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন জেলে পরিবারের সুযোগ-সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনার গল্প শুনেন। এ সময় জেলেরা শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরবর্তীতে বিদ্যুৎ অফিসের কনফারেন্স রুমে উপজেলার সকল সরকারি, বেসরকারি চাকরিজীবী ও কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা শেষে জাতিসংঘ হাতিয়ার পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতা করবে বলে জানান।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











