ভিনটেজ লোগো নিয়ে নস্টালজিক ডুডল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ ২৭ বছরে পা দিলো। এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে শনিবার গুগল তার প্রথম লোগো নিয়ে হাজির হয়েছে ডুডলে। গুগলের ভাষায়, “আমরা আমাদের প্রথম লোগো দিয়ে নস্টালজিক হচ্ছি। সার্চ অন।”
ডুডল মানেই বিশেষ কিছু। কোনো দিবস, উদ্ভাবন কিংবা ব্যক্তিত্বকে সম্মান জানাতে গুগল তার হোমপেজের লোগো বদলে দেয় সাময়িকভাবে। এবারকার বিশেষ ডুডল মনে করিয়ে দিচ্ছে ১৯৯৮ সালের সেই দিনটিকে। যেদিন গুগল প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর তথ্যকে সংগঠিত করে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে।
গুগল জানায়, “আজ আমাদের জন্মদিনে আমরা মনে করছি সেই সাধারণ শুরুটা, যখন এক গ্যারেজের ভেতর থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা। প্রমাণ যে বড় উদ্ভাবনও জন্ম নিতে পারে একেবারে সাধারণ জায়গা থেকে।”
১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন মিলে গড়ে তোলেন গুগল। শুরুর দিকে তাদের তৈরি সার্চ ইঞ্জিনের নাম ছিল ব্যাকরাব। যা ওয়েবপেজকে র্যাঙ্ক করত ব্যাকলিংক দেখে। পরে এর নামকরণ করা হয় গুগল। আর সেখান থেকেই শুরু হয় ঝলমলে যাত্রা।
অল্প সময়েই দ্রুত ও প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট দেওয়ার কারণে গুগল জনপ্রিয় হয়ে ওঠে।
সময় গড়াতে গুগল কেবল সার্চেই সীমাবদ্ধ থাকেনি। একে একে বাজারে এসেছে জিমেইল, ম্যাপস, অ্যান্ড্রয়েড, ক্রোম ও ইউটিউব। ২০০৪ সালে আইপিও এবং ২০১৫ সালে অ্যালফাবেট ইনক.-এর অধীনস্থ কোম্পানি হয়ে ওঠা গুগলের ইতিহাসে বড় মাইলফলক।
আজ গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটি। বিজ্ঞাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল পণ্যের মাধ্যমে তারা নতুন মান নির্ধারণ করছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


