ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:১০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

ভুটানকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

সোমবার (২০ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ৮-১ গোলের জয় তুলে নেয় বাংলাদেশ।
এবারের টুর্নামেন্টে কে সেরা সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া মুশকিল। কারণ, বেশির ভাগ দলই একে অপরের অচেনা। ভারত, রাশিয়া সম্পূর্ণ আনকোরা একটা দল নিয়ে বাংলাদেশে এসেছে। ওদের টার্গেট অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। তবে ভারতের কোচ মনে করেন, আসরে বাংলাদেশই ফেভারিট। ভুটানের বিপক্ষে জয় দিয়েই লাল-সবুজের প্রতিনিধিদের সাফ মিশন শুরু হয়।
পাঁচ দল নিয়ে আয়োজিত এই আসরে দক্ষিণ এশিয়ার দল বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে অংশ নিচ্ছে ইউরোপের রাশিয়াও।