ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগ্রহিত।
রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। রাজধানীর কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন দেখা গেছে।
কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে স্পষ্ট ফাটল দেখা গেছে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষেও ফাটল পাওয়া যায়।
মিরপুর ১০ স্টেশনের এক কর্মী জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল দেখা দিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর ১১, ফার্মগেট ও বিজয় সরণির একাধিক স্টেশন কর্মী।
পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করা স্টেশন কন্ট্রোলার প্রথমে ফাটলের তথ্য অস্বীকার করলেও পরে ফাটল দেখালে বলেন, আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি আগে খেয়াল করিনি।
ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার হলেও বিকেল থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। তারা বলেন, এত ফাটল থাকার পরও মেট্রোরেল চালানো ঠিক হয়নি। বিপদ ঘটতে কতক্ষণ?
শুভ নামে এক যাত্রী বলেন, মেট্রোরেল খুব উপকারী। এত ব্যয়ে নির্মিত অবকাঠামোতে এমন ক্ষতি হতাশাজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।
অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
মেট্রোরেল চলাচল নিরাপদ কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল




