ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২২:৩৬:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে হ্যাটট্রিক জয় ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ২১ জুলাই ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা বছরই কোনো না কোনো ইভেন্টে মেতে থাকে ব্রাজিলের ফুটবলারা। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক, ফুটসাল কিংবা বিচ ফুটবলার সবাই নিয়মিত আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলে অংশ নেন। ঘরোয়া ফুটবল তো তাদের নিত্য দিনের সঙ্গী।

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় চলছে প্লেয়া সান্তা মার্টা ২০২৩-এর ভি সাউথ আমেরিকান গেমস। আসরের বিচ সকার ফুটবলে আর্জেন্টিনা, উরুগুয়েকে হারানোর পর ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করেছে ব্রাজিল। টানা তিন জয়ে হ্যাটট্রিক পূরণ করেছে সেলেসাওরা।

বৃহস্পতিবার (২০ জুলাই) কলম্বিয়ার মাল্টিস্পোর্টস পার্ক কোর্টের বিচ সকার স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে ৭-৫ গোলে হারায় ব্রাজিল। ‘বি’ গ্রুপে এই ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-৩ এবং উরুগুয়েকে ৭-৫ গোলে পরাজিত করেছিল সেলেসাওরা।

সাউথ আমেরিকান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্যে শুক্রবার (২১ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে জিততে পারলেই সর্বোচ্চ পদক পাবে নেইমারের দেশের বিচ ফুটবলাররা।