ভেনেজুয়েলার বিতর্কিত নেতাকে নোবেল পুরস্কার দেয়ার সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাশাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বুধবারের অনুষ্ঠানের আগেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, তার অবস্থান শান্তি পুরস্কারের মূল চেতনার অবমাননা করে।
মাশাদো প্রকাশ্যে অতি জোরালোভাবে ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদুরোকে শক্তি প্রয়োগ করে অপসারণের পদক্ষেপ সমর্থন করেন, যেখানে ২২টি মার্কিন হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। তিনি এও দাবি করেছিলেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, যা ইতোমধ্যে ভ্রান্ত প্রমাণিত হয়েছে।
নোবেল পুরস্কার ইতিহাসবিদ অসলে স্বিন বলেন, ‘গাজা বা সুদান নিয়ে পুরস্কার ঘোষণা হবে বলে অনেকের প্রত্যাশা ছিল, এবং প্রাথমিক প্রতিক্রিয়া সতর্কভাবে ইতিবাচকই ছিল, কিন্তু তিনি পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ করে হামলার সমর্থন জানানোর পর তা বদলে যায়।’
১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নরওয়েজিয়ান পিস কাউন্সিল’, যারা সাধারণত প্রতি বছর ১০ ডিসেম্বর টর্চলাইট শোভাযাত্রা আয়োজন করে থাকে, এবার তা করতে অস্বীকার করেছে। কাউন্সিলের প্রধান এলিনে লোরেন্সেন বলেছেন, সংলাপভিত্তিক অহিংস সংঘাত-সমাধান নীতির সঙ্গে সাংঘর্ষিক।
আইন বিশেষজ্ঞদের মতে ক্যারিবিয়ানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কারণ তাৎক্ষণিক হুমকি সৃষ্টি না করা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা বৈধ নয়। অসলোতে ‘যুদ্ধবাজদের জন্য শান্তি পুরস্কার নয়’ স্লোগানে একটি বিক্ষোভও হয়েছে, যেখানে সমালোচকরা অভিযোগ করেছেন যে পুরস্কারটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে বৈধতা দিচ্ছে।
নরওয়ের কর্মকর্তারা বলেছেন, ভেনেজুয়েলা সরকারের সতর্কবার্তা সত্ত্বেও যদি মাশাদো দেশ ত্যাগ করেন অথবা ফিরে আসার চেষ্টা করেন তবে তাকে পলাতক হিসেবে আটক করা হতে পারে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











