ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ইয়েমেন: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে থাকা আরব বিশ্বের দরিদ্র দেশ ইয়েমেনে ত্বরিত ব্যবস্থা না নিলে খাদ্যাভাবে লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। খবর আল জাজিরার।
সৌদি জোটের সঙ্গে হুথি বিদ্রোহীদের যুদ্ধে বিপর্যস্ত ইয়েমেন। গত পাঁচ বছর ধরে তুমুল যুদ্ধ চলছে। এই লড়াইয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। খাবার, পানি ও ওষুধ সংকট ভয়াবহ আকার নিয়েছে আরও আগে থেকেই। ইয়েমেনের সংকট নিয়ে এর আগেও সতর্ক করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
সম্প্রতি তেহরানের ওপর সর্বোচ্চ চাপপ্রয়োগের কৌশল হিসেবে হুথি গোষ্ঠীকে কালোতালিকাভুক্ত করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ত্রাণকর্মী ও সংস্থাগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ প্রাণরক্ষার বদলে ইয়েমেনের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে।
শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, এই বিপর্যয় রোধে আমি প্রভাবশালী সবাইকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানাই। এছাড়া অনুরোধ করছি, ইতোমধ্যে ভয়াবহ হয়ে ওঠা পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে, এমন পদক্ষেপ যেন সবাই এড়িয়ে চলেন। ইয়েমেনে দুর্ভিক্ষের হুমকি বেড়ে যাওয়ার অন্য কারণগুলোর মধ্যে রয়েছে- জাতিসংঘের সমন্বিত ত্রাণ কর্মসূচির জন্য তহবিল সংকট, ইয়েমেনি মুদ্রার অস্থিরতা এবং ত্রাণ সহায়তায় যুদ্ধরত পক্ষগুলোর প্রতিবন্ধকতা সৃষ্টি।
২০১৫ সালে হুথি বিদ্রোহীদের দমনে সরকারি বাহিনীকে সাহায্য করতে ইয়েমেনে প্রবেশ করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এ লড়াইয়ে তাদের সহায়তা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো। ক্ষমতায় না থাকলেও ইয়েমেনের রাজধানী সানা এখন নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











