মঙ্গলবার থেকে চলবে না ব্ল্যাকবেরি ফোন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৩ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
একসময়ের বিশ্বখ্যাত ও জনপ্রিয় স্মার্টফোন ব্ল্যাকবেরি বন্ধের খবর এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার এটি বন্ধের খবর এসেছে বিভিন্ন গণমাধ্যমে। কখনও এসেছে প্রতিষ্ঠান বন্ধের খবর, আবার কখনও এসেছে ডিভাইসের উৎপাদন বন্ধের খবর। তবে এবার খুব নির্দিষ্টভাবেই ডিভাইস হার্ডওয়্যার বন্ধের ঘোষণা এসেছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে ব্ল্যাকবেরি ১০ এবং ব্ল্যাকবেরি ৭.২ বা এর আগের মডেলগুলো বন্ধ করছে প্রতিষ্ঠানটি। ৪ তারিখের পর ব্ল্যাকবেরির মূল অপরেটিং সিস্টেমে চলে এমন ফোন চালু থাকার কোনো নিশ্চয়তা কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠানটি আর দিচ্ছে না। অর্থাৎ ৪ তারিখের পর থেকে সেটটিকে শুধু পেপারওয়েট হিসেবে ব্যবহারের সুযোগ থাকছে। তবে আশার কথা হলো- যেসব ব্ল্যাকবেরি সেটে অ্যান্ড্রয়েড অপারেটিং ব্যবহার করা হয়েছে, সেগুলো আগের মতোই চলবে।
উল্লেখ্য, অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের স্মার্টফোন আসার আগে ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল ব্ল্যাকবেরি।পারতপক্ষে নকিয়া ও ব্ল্যাকবেরির মতে, অভিজ্ঞ প্রতিষ্ঠান কখনই ভাবেনি যে ফুল টাচস্ক্রিনের ফোন একসময় বিশ্ববাজার দখল করবে।
মূলত আইফোন মার্কেটে আসার পর বিশ্বব্যাপী গ্রাহকদের মধ্যে সেটি কেনার ঢল নেমে যায়। এর পরেই ধীরে ধীরে ব্ল্যাকবেরির বিক্রি কমতে শুরু করে। কমতে থাকে কোম্পানির আয়। সূত্র: সিএনএন, দ্য ভার্জ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


