মধ্যরাতে নারীদের ম্যারাথন: মাঝপথেই অসুস্থ্য ২৮ জন
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
দোহায় গভীর রাতে ম্যারাথন হলেও গরমে কাতর হয়ে পড়েন দৌড়বিদরা। ২৮ জন দৌড়বিদ মাঝপথেই ক্ষান্ত দেন।
প্রচণ্ড গরমের কারণে কাতারের দোহায় চলতি বিশ্ব অ্যাথলেটিক্সে নারীদের ম্যারাথন দৌড় শুরু হয় শুক্রবার দিনশেষে মধ্যরাতে। তারপরও গরমে কাতর হয়ে ৪০ শতাংশ দৌড়বিদ মাঝপথেই বসে পড়েন।
মাঝরাতেও দোহায় তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৭০ শতাংশ। ফলে, গভীর রাত হলেও অনেক দৌড়বিদ মাঝপথে অসুস্থ হয়ে পড়েন।
উগান্ডার লিনেট চেবেটকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
প্রখ্যাত ইথিওপীয় ম্যারাথন কোচ হাজি আদিলো রোবা বলেন, তার তিনজন দৌড়বিদ মাঝপথে বসে গেছেন। তাদের মধ্যে টোকিও ম্যারাথন জয়ী রুতি আগাও রয়েছেন।
হাজি রোবা বলেন, "আমাদের দেশে এমন পরিবেশে কখনই ম্যারাথন হয়নি।"
রাতের বেলাতেও উঁচু তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশন ম্যারাথনের শিডিউল অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।
ম্যারাথন শুরুর আগে এক বিবৃতিতে আইএএএফ বলে, "স্বাস্থ্য ঝুঁকি সামলানোর সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং যে মাত্রার ঝুঁকি রয়েছে তা গ্রহণযোগ্য।"
প্রতিযোগিতার অধিকাংশ ইভেন্ট হচ্ছে দোহার শীতাতপ নিয়ন্ত্রিত খালিফা স্টেডিয়ামে, যেখানে তাপমাত্রা ২৩ থেকে ২৫ ডিগ্রি রাখা হচ্ছে।
কিন্তু ম্যারাথন এবং আজকের (শনিবার) ৫০ কিমি হাঁটার মত ইভেন্টগুলো হচ্ছে বাইরে।
৫০কিমি হাঁটা প্রতিযোগিতায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান দিনিজ দোহার গরম এবং আর্দ্রতার মধ্যে এই প্রতিযোগিতার আয়োজনে প্রচণ্ড ক্ষুব্ধ।
তিনি বলেন, "তারা আমাদের জ্বলন্ত চুলার মধ্যে ছেড়ে দিচ্ছে...আমাদের গিনিপিগ হিসাবে ব্যবহার করছে।"
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




