মন খারাপ দূর করতে যা খাবেন
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০০ পিএম, ২২ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
শুধু শরীরই নয়, মন সুস্থ রাখতেও আমাদের প্রয়োজন পড়ে সঠিক পুষ্টির। মানসিক যেকোনো চাপ বা উদ্বেগ কমাতে কাজ করে সঠিক খাবার। আপনি যদি কোনো কারণে মানসিক চাপ অনুভব করেন বা আপনার মন খারাপ লাগতে থাকে, তবে তা দূর করার জন্য কিছু খাবার খেতে পারেন। সেসব খাবার আপনার মন খারাপের ভাব দূর করে আনন্দ ফিরিয়ে আনবে। চলুন জেনে নেওয়া যাক, মন খারাপ দূর করতে কোন জাতীয় খাবার খাবেন-
প্রোবায়োটিক
মন ভালো রাখতে আপনাকে সাহায্য করতে পারে প্রোবায়োটিক জাতীয় খাবার। এ ধরনের খাবারের স্বাভাবিক অণুজীব ভারসাম্য পুনরুদ্ধার করার ক্ষমতা রয়েছে। যে কারণে উদ্বেগের চিকিৎসা এবং প্রতিরোধে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের খাবার আমাদের শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। সেইসঙ্গে ভালো অনুভূতি তৈরি করতে এবং আপনার চাপের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ম্যাগনেসিয়াম
আমাদের মন ভালো রাখতে অন্যতম ভূমিকা রাখে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার। এটি নিউরোট্রান্সমিটার এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ নিয়ন্ত্রণ করে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খেলে তা মস্তিষ্কের উত্তেজক এবং বাধা সংকেতের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, উদ্বেগ বা মানসিক চাপ কমিয়ে দেয়। ম্যাগনেসিয়াম গামা-অ্যামিনোবুটারিক অ্যাসিড উৎপাদনকে উদ্দীপিত করতে পারে, এটি এক ধরনের নিউরোট্রান্সমিটার যা মস্তিষ্কে ভালো প্রভাব ফেলে।
ভিটামিন ডি
শরীর ও মন সুস্থ রাখতে ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। এই ভিটামিনের ইমিউনোমোডুলেটরি, নিউরোপ্রোটেক্টিভ এবং নিউরোট্রফিক বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদানগুলো উদ্বেগের প্যাথোফিজিওলজিতে জড়িত মস্তিষ্কের টিস্যুগুলোকে প্রভাবিত করতে পারে। তাই মন খারাপ দূর করতে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। সেইসঙ্গে প্রতিদিন অন্তত মিনিট বিশেক রোদে থাকতে হবে। কারণ ভিটামিন ডি-এর সবচেয়ে বড় উৎস হলো সূর্যের আলো।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






