মন্ত্রীর নিমন্ত্রণে রাজি না হওয়ায় বিদ্যার শুটিং অনুমতি বাতিল
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের মধ্যপ্রদেশে নতুন ছবি ‘শেরনী’র শুট করছেন তিনি। হঠাৎ করেই সেখানে ঘটল বিপত্তি। কারণ হিসেবে যে ঘটনার কথা বলা হচ্ছে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় অনেকের!
ভারতীয় গণমাধ্যম জানায়, জঙ্গল এলাকায় শুটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেয়া ছিল। কিন্তু নির্দিষ্ট দিনে শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে।
জেলা বন কর্মকর্তা শুটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাধা দেন। ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু বিখ্যাত অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। তারপরই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেয়া হয়।
অবশ্য মন্ত্রী বিজয় শাহ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আমি কোনও নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।
এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা কোনও মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ।
অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় গণিতবিদের বায়োপিক ‘শকুন্তলা দেবী’তে। করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের বদলে এটি রিলিজ হয় অ্যামাজন প্রাইমে। এ ছাড়া মুক্তি পায় ‘নাটখাট’ নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও তিনি।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’






