মশা থেকে বাঁচতে বারান্দায় রাখুন ৫ গাছ
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিকেলবেলা বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে যাবেন কি, মশার জ্বালায় স্থির হতেই পারছেন না। বেশি ক্ষণ মশার ধূপ জ্বালিয়ে রাখাও স্বাস্থ্যের জন্য ঠিক নয়। আবার মশা তাড়ানোর স্প্রের গন্ধেও কেমন যেন অস্বস্তি হয়। অনেকেই মনে করেন বাড়ির আশপাশে গাছপালা বেশি থাকলে নাকি মশার উপদ্রব বেড়ে যায়। তবে অনেকেই হয়তো জানেন না, এমন কিছু গাছ রয়েছে, যা মশা তাড়াতেও কাজে লাগে। বারান্দা আর বাগানের শোভা বৃদ্ধি করবে, আবার মশাও তাড়াবে, এমন কী কী গাছ রয়েছে?
১) ল্যাভেন্ডার
এই গাছের গন্ধে কাছে আসে না কোনও পতঙ্গ। এমনকি, বাড়িতে ইঁদুর থাকলে, সে-ও এই গাছের ক্ষতি করেছে বলে কখনও শোনা যায়নি। এই গাছের পাতায় রয়েছে এমন গন্ধ, যার জন্য ভুলেও মশা কিংবা অন্য কোনও কীট ধারকাছে আসে না। বলা হয়, মশা এই গাছের কাছে এলে তার গন্ধের অনুভূতি নষ্ট হয়ে যায়। রোদ্দুর পড়ে, এমন জায়গায় এই গাছ রাখুন।
২) লেমনগ্রাস
এই গাছে রয়েছে সিট্রানেলা তেল। এই তেলের তীব্র গন্ধে মশা, মাছির মতো অন্যান্য পোকামাকড়ও দূরে থাকে। শুধু কি তাই? বাড়িতে ইঁদুরের উপদ্রব থাকলেও এই গাছ রাখতে পারেন। আবার মাঝেমধ্যে এর পাতা চায়ে মিশিয়েও খেতে পারেন।
৩) গাঁদা
সারা বছর ফুল দেয় এই গাছ। এই ফুলে রয়েছে এমন এক ধরনের গন্ধ, যা মশাদের বিকর্ষণ করে। ঘরে প্রবেশ করার মুখে ছোট টবে রাখতে পারেন এই গাছ। কেবল মশাই নয়, এই গাছ থাকলে পিঁপড়ে, মাছি বা গাছের পাতা খেয়ে নেয় এই ধরনের কোনও পোকাও এসে বসে না।
৪) রোজমেরি
মশা তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকর রোজ়মেরি গাছ। এই গাছ এক ধরনের ভেষজ গুল্ম, এর গন্ধে মশা তো পালায়, সেই সঙ্গে মাছি, মথের উপদ্রবও কমে। গরম ও আর্দ্র পরিবেশেই এই গাছ সবচেয়ে ভাল থাকে।
৫) পুদিনা
পুদিনার ভেষজ গুণ প্রচুর। পুদিনাপাতার গন্ধে মশা, মাছি দূরে থাকে। শুধু তা-ই নয়, অন্যান্য পোকামাকড়ও এই গাছের আশপাশে ঘোরাফেরা করে না। সূর্যের আলো পড়ে, এমন জায়গায় এই গাছ রাখুন।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








