‘মহা জাদুতে’ মঞ্চ মাতালেন তানজিন তিশা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৪ এএম, ২২ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সংগীত অঙ্গনে বর্তমানে বেশ মাতামাতি চলছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও তাজিকিস্তানের শিল্পী মেহেরনিগর রুস্তমের গাওয়া নতুন গান 'মহা জাদু' নিয়ে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান এটি। গানে বাংলা ও ফারসি ভাষার দারুণ মেলবন্ধন শ্রোতাদের মুগ্ধ করেছে।
এই গানের সুরের জাদু যেন ছড়িয়ে পড়েছে দেশের বিনোদন তারকাদের মধ্যেও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা নাচেও বেশ পারদর্শী। সম্প্রতি ‘মহা জাদু’র তালে মঞ্চ মাতিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার সেই নাচের ভিডিও এখন নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাবিরের ‘মহা জাদু’ গানের সঙ্গে লাস্যময়ী নাচের জাদুতে দর্শকদের নজর কাড়েন তানজিন তিশা। কোক স্টুডিওর মঞ্চে হাবিব-মেহেরনিগরের কণ্ঠের সেই ‘মহা জাদু’র সুরে তিশার প্রাণবন্ত নাচ দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নেটিজেনদের অনেকেই তিশার নাচের দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে ‘ডান্সিং ডিভা’ আখ্যা দিয়ে বলছেন, ‘মহা জাদু’ গানটি যেন তিশার নাচের মাধ্যমেই পূর্ণতা পেল। বাংলা ও ফারসি ফিউশনের এই গানটি এমনিতেই শ্রোতাদের মন জয় করেছিল, এবার তানজিন তিশার নাচে তা যেন নতুন মাত্রা যোগ করলো।
প্রসঙ্গত, বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। চলতি বছরের ২৬ জুন মারা গেছেন বাউল খোয়াজ মিয়া। ‘মহা জাদু’ গানটি তাকে আধুনিক সংগীতে মরণোত্তর জনপ্রিয়তা এনে দিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








