মা-ছেলের একসঙ্গে এসএসসি পাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৭ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ছিল অদম্য ইচ্ছেশক্তি, শুধু বাধা ছিল পারিপার্শ্বিকতা। সেই পারিপার্শ্বিকতার মধ্যেই নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর উচ্চ বিদ্যালয় থেকে মা-ছেলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন দুজনই।
মা লিপি আক্তার হাসির বয়স ৪০ বছর আর ছেলে লিয়াকত হোসেন হৃদয়ের বয়স ১৬ বছর।
শুক্রবার (২৮ জুলাই) ফল প্রকাশের পর মা-ছেলের এই সাফল্যের বিষয়টি প্রকাশ পায়।
মা ও ছেলে দুজনে ২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) অংশ নেন। তারা পার্শ্ববর্তী সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
মা লিপি আক্তার সিংড়ার চামারী ইউনিয়নের নারী সদস্য। তিনি এলাকায় শতাধিক নারীকে নিয়ে সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন কাজেও জড়িত।
নাজিরপুর উচ্চ বিদ্যালয় সূত্র জানিয়েছে, ফলাফলে মা লিপি আক্তারের চেয়ে এগিয়ে আছেন ছেলে লিয়াকত। লিয়াকত জিপিএ-৫ এবং মা লিপি আক্তার জিপিএ-৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে লিয়াকত এবং মা লিপি আক্তার বিজ্ঞান বিভাগ বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন।
মাধ্যমিক পাশ করা লিপি আক্তার বলেন, লেখা-পড়ার বড় ইচ্ছে ছিল। অর্থকষ্টে পিতার বাড়িতে সে ইচ্ছে পূরণ হয়নি। সংসারে তার দুই সন্তান রয়েছে। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় পুত্র সন্তান লিয়াকতের সঙ্গেই নাজিরপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বছর পাঁচেক আগে স্বামী লোকমান মারা যাওয়ায় চরম অর্থকষ্টের মধ্যে পড়েন। তবুও হাল ছাড়েননি। সন্তানের সঙ্গে পড়াশোনা চালিয়ে গেছেন।
তিনি বলেন, শুক্রবার দুপুরে মাধ্যমিক পাশের খবর পান তিনি। খবর শুনে আনন্দে চোখের জল গড়িয়ে পড়েছে। একই সঙ্গে মাধ্যমিক পাস করে তারা এলাকায় সাড়া ফেলেছেন। ফল প্রকাশের পর আশপাশের মানুষ তাদের দেখতে ভিড় করছেন।
ছেলে লিয়াকত হৃদয় জানায়, বড় বোন বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেবেন। সে এবং তার মাও বিজ্ঞান বিভাগেই লেখাপড়া করেছেন। একসঙ্গে লেখাপড়া করতে গিয়ে মাকে তার বন্ধুর মতোই মনে হয়েছে। সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে নিয়েই লেখাপড়া করেছে তারা। সাফল্যও পেয়েছে একসঙ্গে।
নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মণ্ডল জানান, মা-ছেলে দুজনের এই সাফল্য সমাজের জন্য অনুপ্রেরণার।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা








