ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৮:৫৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

মা-বাবাকে ভরণ-পোষণ না দেয়ায় ছেলে-বউ কারাগারে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় মা-বাবার ভরণ-পোষণের মামলায় ছেলে এবং পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আদালতে নেয়া হলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছির বিকাশ (৩২) ও তার স্ত্রী রেহেনা খাতুন (২৯)।

বৃহস্পতিবার জীবননগর উপজেলা শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের রুহুল আমিন (৭০) ও তার স্ত্রী বৃদ্ধা মোছা. রিনা বেগমের (৬৫) ভরণ-পোষণের খরচ দেয় না দুই ছেলে বিকাশ ও আলামিন। এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা।

রুহুল আমিন বলেন, ‌‘খাওয়ার টাকা চাইলে আমার দুই ছেলে ও তাদের স্ত্রীরা মারধর করে। ছেলে ও ছেলে বউদের হাতে মার খাওয়ার পর আমি দর্শনা থানায় পুলিশকে জানাই। পরে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা করি।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম লুৎফুল কবির বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শুনে তাদের দুই ছেলে ও দুই পুত্রবধূসহ পাঁচ জনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা নেয়া হয়। বৃহস্পতিবার তাদের এক ছেলে ও পুত্রবধূকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।