মা হারালেন এ আর রহমান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
না ফেরার দেশে চলে গেলেন উপমহাদেশের সংগীত অঙ্গনের অন্যতম দিকপাল এ আর রহমানের মা করিমা বেগম। সোমবার সকালে ভারতের চেন্নাইতে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বলিউডের এই অস্কারজয়ী সংগীত পরিচালক মায়ের একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন। যদিও মায়ের ছবি ছাড়া ওই টুইটে কোনো বার্তা ছিল না।
পরিচালক মোহন রাজার টুইটের বরাতে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ এ খবর প্রকাশ করেছে। এ ছাড়া, এ আর রহমানের মায়ের মৃত্যুর খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাদ্যম ডিএনএ।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ আর রহমান তাঁর মায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মায়ের সংগীতের প্রবণতা এবং আধ্যাত্মিক দিক তাঁর চেয়ে অনেক বেশি। তাঁর মা-ই তাঁকে সংগীত পরিচালনা করতে বাধ্য করেছিলেন।
এদিকে এই খবর প্রকাশ হতেই শোক প্রকাশ করতে শুরু করেন রহমান-ভক্তরা। জনপ্রিয় সুরকারের মায়ের আত্মার শান্তি কামনা করে একের পর এক টুইটে সরগরম হয়ে ওঠে সামাজিক মাধ্যম। এছাড়া শোক জানিয়েছেন বিনোদন জগতের বহু তারকা।
তবে কীভাবে করিমা বেগমের মৃত্যু হল, সে বিষয়ে অবশ্য কিছু জানাননি ছেলে এআর রহমান কিছু জানাননি। মনে করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।
এ আর রহমানের বাবা আর কে শেখর মুধালিয়ার ছিলেন চলচ্চিত্রের মিউজিক কম্পোজার। তাঁর মায়ের নাম ছিল কস্তুরি। অবশ্য ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় করিমা বেগম।
মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারিয়েছিলেন বহু কালজয়ী গানের শ্রষ্ঠা এ আর রহমান। সে সময় এই সংগীতজ্ঞের নাম ছিল দিলীপ। বাবার মৃত্যুর পর থেকে ছেলেকে আকড়ে ধরে বড় করে তোলেন মা করিমা বেগম। এবার তাকেও হারালেন।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল








