মাকে বাসা থেকে বের করে দিয়েছে ছেলে, রাস্তায় কাটছে রাত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৪ পিএম, ২২ জুলাই ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলিতে সিপি মোড়ে গত সাত দিন দিন ধরে এক বৃদ্ধা মহিলা অবস্থান করছেন। তার নাম শাকিলা বেগম। বাসা ঢাকায়। তিনি তার বাসার ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না।
শাকিলা বেগম কান্নার স্বরে জানান, আমার ছেলে এবং আমার ছেলের বউ একটি কাপড়ের ব্যাগ হাতে দিয়ে বাসে উঠিয়ে দিয়ে বলেছে আর যেন তাদের বাসায় না ফিরি। চোখ যেদিকে যায় সেদিকে তুমি চলে যাও। বৃদ্ধা মহিলা তার ছেলের কাছ থেকে মোবাইল নাম্বার চাইলে তার ছেলে তাকে মোবাইল নাম্বারও দেয়নি। পরে বাসের ড্রাইভার তাকে হিলি সিপি মোড়ে নামিয়ে দেয়।
শনিবার (২২ জুলাই) সকালে এসব জানান বৃদ্ধা শাকিলা বেগম।
তিনি আরও বলেন, তার বাসা ঢাকায়। তার ছেলের নাম জামিল। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ছেলে এবং ছেলের বউয়ের সাথেই থাকতেন। আমি বাড়িতে আমার ছেলের কাছে ফিরতে চাই।
হিলির চারমাথা মোড়ের বাসিন্দা রবিউল ইসলাম সুইট বলেন, আমি গত সাত দিন ধরে আমার বাসায় বারান্দায় এই বৃদ্ধ মহিলাকে থাকতে দেখতেছি। একপর্যায়ে আমি তাকে জিজ্ঞাসা করলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারছেন না। শুধু বলছেন তার ছেলে এবং ছেলের বউ তাকে বাসা থেকে বের করে দিয়েছেন। আমি মাঝে মাঝে তাকে খাবারও কিনে দিয়েছি। তার বয়স প্রায় ৮০ বছর ছুঁই ছুঁই হবে। পরে উপজেলা প্রশাসনকে জানিয়েছি।
এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, আমি বৃদ্ধ মহিলার বিষয়ে জানতে পেরেছি। ইতোমধ্যে সমাজসেবা অফিসারকে বিষয়টি জানিয়েছি। খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী







